ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

তারেক রহমানের প্রত্যাবর্তন সমাবেশে অর্ধকোটির বেশি মানুষের উপস্থিতি হবে: রিজভী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তন ঘিরে দলটির নেতাকর্মীরা দিনটিকে স্মরণীয় করে রাখতে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে এগোচ্ছে।

এদিকে, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি যেমন প্রত্যাশা করছে, তারই কিছু আভাস পাচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষের মহামিলনে পরিণত হবে বিমানবন্দর। এদিন অর্ধ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে ঢাকায়।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তারেক রহমানের সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, তারেক রহমান জাতীয়তাবাদী শক্তির একজন প্রতীক। তার নিরাপত্তা প্রথমত সরকারের দেখার কথা, তারপর দল। দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছে, সেভাবেই প্রস্তুতিও নিচ্ছে। আশা করি সরকারও সেটা নিচ্ছে। যেটার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি।

তিনি আরও বলেন, আগামী পরশুদিনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন শান্তিপূর্ণ হবে। অসংখ্য জনতার শুভেচ্ছায় সিক্ত হবেন তিনি। সেই জনসমাগমকে তিনি শুভেচ্ছা জানাবেন। অনেক দিন পর তিনি ফিরে আসছেন, তাদেরকে অভিবাদন জানাবেন।

প্রসঙ্গত, তারেক রহমান দেশে ফিরে বিমানবন্দর থেকে ৩০০ ফুট এলাকায় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে যাবেন এভারকেয়ার হাসপাতালে। থাকবেন গুলশান এভিনিউর বাসায়। পুরো যাত্রাপথে তার নিরাপত্তা নিশ্চিতে তৎপর বিএনপি। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে রয়েছে আলাদা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

তারেক রহমানের প্রত্যাবর্তন সমাবেশে অর্ধকোটির বেশি মানুষের উপস্থিতি হবে: রিজভী

আপডেট সময় ০৪:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫