ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জাতীয় নির্বাচনের তপশিলে কিছু পরিবর্তন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিলে বর্ণিত সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময় দুদিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দুদিন বাড়ানো হয়েছে।

সম্প্রতি ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংশোধিত সময়সূচির প্রজ্ঞাপন জারি হয়। এতে জানানো হয়, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তারিখ ৫ থেকে ১১ জানুয়ারির পরিবর্তে ৫ থেকে ৯ জানুয়ারি হবে। আপিল নিষ্পত্তির তারিখ ১২ থেকে ১৮ জানুয়ারির পরিবর্তে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত হবে। নির্বাচনের জন্য সময়সূচি ঘোষণাসংবলিত ১১ ডিসেম্বরের বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যার ১৩ হাজার ৩০৫ পৃষ্ঠায় দ্বিতীয় ও তৃতীয় লাইনে উল্লিখিত ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন’ শব্দ, চিহ্নসমূহ বিলুপ্ত হবে।

গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের তপশিল ঘোষণা করেন। একই দিন গেজেট আকারে দুই ভোটের সময়সূচির প্রজ্ঞাপন জারি করে ইসি। তপশিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি একই দিনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জাতীয় নির্বাচনের তপশিলে কিছু পরিবর্তন

আপডেট সময় ০৪:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫