ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিশৃঙ্খলা ও হামলা রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকি: আ স ম আবদুর রব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি আ স ম আবদুর রব। একই সঙ্গে তিনি দেশবাসীর প্রতি চরম ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের উদাত্ত আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) পাঠানো এক শোকবার্তায় আ স ম আবদুর রব বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। তবে এই মৃত্যুকে কেন্দ্র করে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে, তাহলে তা পরিস্থিতিকে ভিন্ন ও অনাকাঙ্ক্ষিত খাতে প্রবাহিত করতে পারে—যা কোনোভাবেই কাম্য নয়।

তিনি সাম্প্রতিক সময়ে ‘নিউ এজ’ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। গণমাধ্যমের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করে।

আ স ম আবদুর রব বলেন, উদ্ভূত পরিস্থিতি যেন কোনোভাবেই মূল লক্ষ্য থেকে বিচ্যুত না হয়, সে বিষয়ে দেশবাসীকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। কোনো অবিবেচনাপ্রসূত কাজ যাতে ছাত্র-জনতার মহান গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক অর্জনকে নস্যাৎ করতে না পারে, সে দিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।

জাতীয় স্বার্থের কথা বিবেচনায় রেখে আবেগ সংবরণ, ধৈর্য ধারণ এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সময় অত্যন্ত সংবেদনশীল—এ সময়ে দায়িত্বহীন আচরণ দেশ ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিশৃঙ্খলা ও হামলা রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকি: আ স ম আবদুর রব

আপডেট সময় ০৪:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫