ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

২০২৬ বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানি ঘোষণা করল ফিফা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

ফিফা বিশ্বকাপের ইতিহাসে দলের হিসেবে সবচেয়ে বড় হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। এবারের আসরে অংশ নিচ্ছে ৪৮টি দল। দলের সংখ্যার সঙ্গে বেড়েছে প্রাইজমানিও।

বুধবার (১৭ ডিসেম্বর) বিশ্বকাপকে সামনে রেখে প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা।

এ আসরে সবমিলিয়ে ৬৫৫ মিলিয়ন ডলার বাজেট অনুমোদন দিয়েছে ফিফা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৯৯৮ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকা। ২০২২ কাতার বিশ্বকাপের থেকে ৫০ শতাংশ বাজেট বেড়েছে।

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১০ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকা। গতবার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১২ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা। রানার্স আপ পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০২ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার টাকা।

তৃতীয় হওয়া দল পাবে প্রায় ৩৫৪ কোটি ১৫ লাখ ১৫ হাজার টাকা। বিপরীতে চতুর্থ দল পাবে প্রায় ৩২৯ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকা।

শেষ আট বা কোয়ার্টার ফাইনালে বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ২৩২ কোটি ৩ লাখ ৩ হাজার টাকা। শেষ ষোলো থেকে বাদ পড়া প্রত্যেক দলের পকেটে ঢুকবে ১৮৩ কোটি ১৮ লাখ ১৮ হাজার টাকা।

অন্যদিকে দল বেড়ে যাওয়ায় প্রথমবারের মতো রাউন্ড অফ ৩২ স্লট থেকে বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ১৩৪ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার টাকা। পাশাপাশি গ্রুপ পর্বেই বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ১০৯ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা।

উল্লেখ্য,অংশ নেয়া প্রতিটি দল প্রস্তুতির জন্য পাবে প্রায় ১৮ কোটি ৩১ লাখ ৮২ হাজার টাকা। সব মিলিয়ে বিশ্বকাপে প্রত্যেক দলের পকেটে কমপক্ষে প্রায় ১২৮ কোটি ২২ লাখ ৭৩ হাজার টাকা ঢুকবে। আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হবে ২৩তম বিশ্বকাপ ফুটবল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

২০২৬ বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানি ঘোষণা করল ফিফা

আপডেট সময় ০২:৫৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫