ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান চসিক মেয়রের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবসে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আজও বিপন্ন করার অপচেষ্টা চলছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ১৯৭১ সালে যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে শুরু হওয়া বহুদলীয় গণতন্ত্র বারবার ধ্বংসের ষড়যন্ত্রের শিকার হয়েছে। গুম, হত্যা, নির্যাতন ও মিথ্যা মামলার মাধ্যমে রাষ্ট্রকে দমন-পীড়নের যন্ত্রে পরিণত করা হয়েছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার গভীর চক্রান্ত এখনও অব্যাহত রয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনই ঐক্যবদ্ধ হওয়া জরুরি। সাম্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক একটি কল্যাণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেন, স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের কাছে পৌঁছাতে হলে গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই।

র‍্যালি শেষে আয়োজিত সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, নিয়াজ মোহাম্মদ খান, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী (রাসেল), শিহাব উদ্দিন মোবিনসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান চসিক মেয়রের

আপডেট সময় ০২:১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫