ঢাকা ১১:২১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো ধ্বংস করা হলো

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী বলেছেন, ২৪ গণঅভ্যুত্থানের দিন ফরিদগঞ্জ উপজেলাসহ সারা দেশে কেন মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল মুক্তিযোদ্ধা সংসদ কার‌্যালয় তথা কমপ্লেক্স ধ্বংস করা হলো। মুক্তিযোদ্ধারা তো কোনো অপরাধ করেনি। কারা এই ধ্বংসের পেছনে জড়িত তাদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, আমরা আজো পথে পথে হাঁটছি, একটু বসার জায়গা নেই। কমপ্লেক্সগুলোর এমন অবস্থা করেছে যে, বিদ্যুতের তারগুলো পর্যন্ত তারা খুলে নিয়ে যাওয়া হয়েছে। পুড়ে ধ্বংস হয়ে যাওয়া এই কমপ্লেক্সগুলোর কী হবে, তা নিয়ে আমরা হতাশ। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা কোনো ফলাফল না জেনেই জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলেই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাই আজ বিজয় দিবসের শুভক্ষণে আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ওই দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুরের ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী এসব কথা বলেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী আরও বলেন, পতিত সরকার মুক্তিযোদ্ধাদের ব্যবহার করেছিল তাদের স্বার্থ হাসিলের জন্য। গুটিকয়েক মুক্তিযোদ্ধা ছাড়া বাকি মুক্তিযোদ্ধারা সবসময়ে অবহেলিত ছিলেন। যে কোটা নিয়ে চব্বিশের গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল- সেই কোটা নিয়েও ছিল ছলচাতুরী। আমি আওয়ামীবিরোধী রাজনীতি করতাম বলে আমার মেয়ের সব যোগ্যতা থাকা সত্ত্বেও কোটায় চাকরি হয়নি। ফল হিসেবে ফ্যাসিবাদী শক্তি আস্তাকুড়ে নিক্ষেপিত হয়েছে।

এ সময়ে হলে উপস্থিত মুক্তিযোদ্ধারা তার বক্তব্যকে সমর্থন জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের সময় ফরিদগঞ্জসহ সারা দেশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো পুড়িয়ে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো ধ্বংস করা হলো

আপডেট সময় ০৮:৪১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫