ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জামায়াত ও ছাত্রসংঘ পাকিস্তানি বাহিনীর কাছে বুদ্ধিজীবীদের তালিকা দিয়েছিল: আমজনতার তারেক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান অভিযোগ করেছেন যে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী ছাত্রসংঘ পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে বুদ্ধিজীবীদের একটি তালিকা সরবরাহ করেছিল, যার ভিত্তিতেই পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর স্মৃতিসৌধ এলাকায় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, পাকিস্তানি সেনা কর্মকর্তা রাও ফরমান আলীর ডায়রিতে যে বুদ্ধিজীবীদের তালিকা পাওয়া যায়, সেটি হঠাৎ তৈরি হয়নি। এই তালিকা প্রস্তুতে সরাসরি ভূমিকা ছিল জামায়াত ও তাদের সহযোগী ছাত্রসংঘের। সেই তালিকার নামগুলোর সঙ্গেই মিল রেখে শহীদ হয়েছেন আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানরা।

তিনি অভিযোগ করেন, একটি মহল আজও সেই ইতিহাস আড়াল করার চেষ্টা করছে। পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের অপরাধ লঘু করতে গিয়ে ভিন্ন রাষ্ট্র বা ভিন্ন শক্তিকে দায়ী করার ন্যারেটিভ ছড়ানো হচ্ছে, যা মুক্তিযুদ্ধের ইতিহাসের চরম বিকৃতি।

আমজনতা দলের সদস্য সচিব বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস শোক ও আত্মসমালোচনার দিন। অথচ আজ আমরা দেখছি, কিছু গোষ্ঠী এই দিনেও ইতিহাস বিকৃতির উৎসবে মেতে উঠেছে। এটি শুধু শহীদদের অবমাননা নয়, জাতির সঙ্গে প্রতারণা।

তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা আজও সেই নৃশংসতার স্মৃতি বহন করছেন। তাদের ত্যাগের ইতিহাস অস্বীকার করার কোনো সুযোগ নেই।

তারেক বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা বন্ধে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তিনি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি ও সংগঠনগুলোর ভূমিকা নিয়ে গবেষণা, প্রামাণ্য দলিল সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সত্য ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জামায়াত ও ছাত্রসংঘ পাকিস্তানি বাহিনীর কাছে বুদ্ধিজীবীদের তালিকা দিয়েছিল: আমজনতার তারেক

আপডেট সময় ০৬:৩৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫