ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ভারতে মেসি: শাহরুখ খান এসে মেসির সঙ্গে হাত মেলান, তোলেন ছবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

কয়েক দিন ধরেই মেসি-জ্বরে কাঁপছিল কলকাতা। গতকাল শনিবার সেই মহাতারকা শহরে পা রাখার পর উত্তেজনার পারদ চূড়া ছোঁয়। তাঁকে একনজর দেখতে সল্ট লেক স্টেডিয়ামে জড়ো হয় প্রায় ৬০ হাজার দর্শক। তার আগে তিনি নিজের ৭০ ফুট উঁচু ভাস্কর্য ভার্চুয়ালি উন্মোচন করেন। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বলিউড কিং শাহরুখ খানও।

যদিও এই মেসি উন্মাদনার শেষটা হয়েছে অঘটনের মধ্য দিয়ে। সল্ট লেকে মেসি প্রবেশ করার পর তাঁকে ঘিরেই ছিল কয়েক শ মানুষ। সেখানে অনেক নেতা, মন্ত্রী, তারকা ছিলেন।

এর ফলে গ্যালারির দর্শকরা মেসিকে ঠিকভাবে দেখতেই পারছিল না। তারা উত্তেজিত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে মেসিকে দ্রুত মাঠ ছাড়তে হয়। এরপর স্টেডিয়ামে ভাঙচুরও চালিয়েছে দর্শকরা। প্রায় ১৪ বছর পর কলকাতায় পা রাখেন মেসি।

এবার এসেছিলেন আরাধ্য বিশ্বকাপ ট্রফি জিতে। এর আগে ২০১১ সালে এসেছিলেন আর্জেন্টিনা দল নিয়ে। তখন কলকাতায় ম্যাচ খেলে ঢাকায় জাতীয় স্টেডিয়ামেও নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন মেসি এবং তাঁর সতীর্থরা।

এবারের তিন দিনের ভারত সফরে মেসির সঙ্গী হয়েছেন রদ্রিগো দি পল এবং উরুগুইয়ান তারকা লুই সুয়ারেসও। কলকাতা থেকে হায়দরাবাদের বিমান ধরেছেন তাঁরা।

এরপর মুম্বাই ও দিল্লিতেও যাবেন মেসি। সাক্ষাতের কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও। গত শুক্রবার মধ্যরাতে কলকাতায় পৌঁছেন মেসি। যুব ভারতী ক্রীড়াঙ্গনে যাওয়ার হোটেল থেকেই ভার্চুয়ালি নিজের ৭০ ফুট ভাস্কর্য উন্মোচন করেছেন তিনি। বিশ্বকাপ ট্রফি হাতে ধরা মেসির এই ভাস্কর্য বানানো হয়েছে লেকটাউনে তাঁর এই সফর উপলক্ষেই। গতকাল সেখানেও হাজির হয়েছিল হাজারো মেসি ভক্ত।

জায়ান্ট স্ক্রিনে মেসির ভাস্কর্য উন্মোচনের আনুষ্ঠানিকতা দেখেছে তারা। হোটেলে সেই অনুষ্ঠানও হয়েছে জমকালো। আমন্ত্রিত অতিথিরা ছিলেন। শাহরুখ খান এসে তাঁর সঙ্গে হাত মেলান এবং ছবি তোলেন। আরো অনেক ভক্তের ছবি তোলার আবদার মেটান তিনি। দি পল, সুয়ারেস—তাঁরাও একেকজন বড় তারকা। শুধু তাঁরাই যদি কলকাতায় আসতেন, কম মাতামাতি হতো না। এর আগে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে নিয়ে যেমনটা হয়েছিল। কিন্তু কলকাতায় মেসির সেই তারকারাও যেন এদিন সাধারণ বনে গিয়েছিলেন। আর্জেন্টাইন তারকার এমনই দ্যুতি, খ্যাতি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও যোগ দেওয়ার কথা ছিল সল্ট লেকের আয়োজনে, কিন্তু মেসি নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ত্যাগ করায় এবং দর্শকরা বিক্ষুব্ধ হয়ে ওঠায় তিনি মাঝপথ থেকেই ফিরে গেছেন। ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানটি বাইরে না করে হোটেলে ভার্চুয়ালি করা হয় নিরাপত্তাঝুঁকি ও বিশৃঙ্খলা এড়াতেই। মেসি যেখানেই গেছেন ভক্তরা ভেঙে পড়েছে সেখানেই। রাতে বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে জড়ো হয়েছিল হাজারো মানুষ। সল্ট লেকে মেসিকে দেখতে টিকিট কাটা নিয়েও ছিল উন্মাদনা। তবে বাড়তি এই উন্মাদনার চাপেই কলকাতায় অবস্থানটা সংক্ষিপ্ত করে ফিরতে হয়েছে তাঁকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ভারতে মেসি: শাহরুখ খান এসে মেসির সঙ্গে হাত মেলান, তোলেন ছবি

আপডেট সময় ০২:৫৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫