ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হাদির জন্য মানববন্ধন থেকে ফেরার পথে জুলাই রেভেলসের ২ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্যকে টার্গেট করে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা ৪ নম্বর সেক্টরে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, ওসমান হাদীর ওপর গুলির ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন শেষে ফেরার পথে জুলাই রেভেলসের ওই দুই সদস্যের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে দুইজনই গুরুতর জখম হন।

পরে স্থানীয় লোকজন ও সংগঠনের কর্মীরা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উত্তরার ৬ নম্বর সেক্টরে অবস্থিত ইউএসবি স্পেশালাইজড হসপিটাল (রাজউক কলেজ সংলগ্ন) এ ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানায়, আহতদের অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

ঘটনার খবর পেয়ে উত্তরা পূর্ব থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে আশিক বলেন, ‘সন্ত্রাসীরা দুই জনকে কুপিয়েছে। তাদের চিকিৎসা চলছে। প্রয়োজনে ঢামেকে নেওয়া হতে পারে।’

তিনি আরও জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হাদির জন্য মানববন্ধন থেকে ফেরার পথে জুলাই রেভেলসের ২ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা

আপডেট সময় ১২:৩৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫