ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রমজানের সংযম আর যুদ্ধবিধ্বস্ত মানবতার আর্তনাদ: আমাদের বিবেক কি আজ প্রশ্নবিদ্ধ? Logo কে এই আলী লারিজানি? Logo জামায়াত নেতারা কে কোথায় ঈদ করবেন? Logo যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, প্রতিপক্ষ নতজানু হলে থামবে ইরান Logo মোজতবা খামেনি রাশিয়ায় চিকিৎসাধীন—গুঞ্জন নাকচ তেহরানের Logo পদত্যাগ করা মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে কটাক্ষ ট্রাম্পের Logo পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতির আহ্বান জামায়াত আমিরের Logo ঈদ উপলক্ষে যমুনা সেতু দিয়ে পার হলো স্বাভাবিকের চেয়ে প্রায় ২৯ হাজার বেশি যানবাহন Logo ক্ষমা চেয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল Logo ইসরায়েলের রাজধানীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে দম্পতিসহ নিহত ৪

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতিসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ ২৭ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ১২টার দিকে উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ডে ঢাকা-খুলনা মহাসড়কে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-ফরিদপুরের আলফাডাঙ্গার হেলেঞ্চা গ্রামের ওবায়দুর রহমান শেখ (৪৮), মাদারীপুরের কালকিনি উপজেলার রন্ধনপুর গ্রামের মোতালেব পাইক (৭৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬০) এবং একই উপজেলার রেজাউল ইসলামের স্ত্রী রুমা খানম (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাস স্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা ছয় যাত্রী মারাত্মক আহত হন।

ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতালেব পাইক ও তার স্ত্রী দেলোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। পরে বাকি আহত চারজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক আফতাব জিলানী ব্যবসায়ী ওবায়দুর রহমান শেখ ও রুমা খানমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত রুমা খানমের ১০ বছরের শিশুকন্যার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান এবং গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফতাব জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভাঙ্গা হাইওয়ে ট্রাফিক সার্জেন্ট রাসেল মিয়া বলেন, নিহত মোতালেব পাইক ও তার স্ত্রী দেলোয়ারা বেগমের মরদেহ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর নিহত ওবায়দুর রহমান শেখ ও রুমা খানমের মরদেহ গোপালগঞ্জ হাসপাতালে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রমজানের সংযম আর যুদ্ধবিধ্বস্ত মানবতার আর্তনাদ: আমাদের বিবেক কি আজ প্রশ্নবিদ্ধ?

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে দম্পতিসহ নিহত ৪

আপডেট সময় ০৯:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতিসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ ২৭ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ১২টার দিকে উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ডে ঢাকা-খুলনা মহাসড়কে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-ফরিদপুরের আলফাডাঙ্গার হেলেঞ্চা গ্রামের ওবায়দুর রহমান শেখ (৪৮), মাদারীপুরের কালকিনি উপজেলার রন্ধনপুর গ্রামের মোতালেব পাইক (৭৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬০) এবং একই উপজেলার রেজাউল ইসলামের স্ত্রী রুমা খানম (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাস স্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা ছয় যাত্রী মারাত্মক আহত হন।

ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতালেব পাইক ও তার স্ত্রী দেলোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। পরে বাকি আহত চারজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক আফতাব জিলানী ব্যবসায়ী ওবায়দুর রহমান শেখ ও রুমা খানমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত রুমা খানমের ১০ বছরের শিশুকন্যার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান এবং গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফতাব জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভাঙ্গা হাইওয়ে ট্রাফিক সার্জেন্ট রাসেল মিয়া বলেন, নিহত মোতালেব পাইক ও তার স্ত্রী দেলোয়ারা বেগমের মরদেহ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর নিহত ওবায়দুর রহমান শেখ ও রুমা খানমের মরদেহ গোপালগঞ্জ হাসপাতালে রয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481