ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে ২ ‘হাতবোমা’ বিস্ফোরণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে দুইটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে পরপর দুটি হাত বোমা নিক্ষেপ করা হয়।

এ ঘটনার পর আজ শুক্রবার রাত ১১টার দিকে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ৯টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেটের সামনের রাস্তার ওপর পরপর দুটি হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় প্রচণ্ড শব্দে হাত বোমা দুটি বিস্ফোরিত হয়। ওই এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। তারপর সেখান থেকে পুলিশ আলামত সংগ্রহ করে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে পটকার মতো দেখতে বস্তু নিক্ষেপকারী ব্যক্তিদের শনাক্তকরণের কাজ চলমান রয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন বলেছেন, বিস্ফোরিত হাতবোমায় স্প্রিন্টার ছিল না। সেখানে গানপাউডারের উপস্থিতি ছিল। তাই বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দ হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘটনার পর সেনাবাহিনীর সমন্বয়ে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে ২ ‘হাতবোমা’ বিস্ফোরণ

আপডেট সময় ০১:৫৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫