ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আসিফ মাহমুদকে ধন্যবাদ দিয়ে নতুন ক্রীড়া উপদেষ্টাকে বিসিবির অভিনন্দন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

গত বছরের আগস্টে আওয়ামী সরকারের পতনের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া গতকাল দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। নির্বাচনকে সামনে রেখেই তার এই সিদ্ধান্ত, নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ নজরুল।

আসিফ মাহমুদের ঘাড়ে ছিল স্থানীয় সরকার উপদেষ্টার দায়িত্বও। দীর্ঘ ১৬ মাস এই পদে কাজ করেছেন তিনি। ক্রিকেটে অবদানের জন্য বিসিবি তাকে ধন্যবাদ জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘গুরুত্বপূর্ণ সময়ে তিনি নির্দেশনা দিয়েছেন। এটা যেমন অবকাঠামো শক্তিশালী করা, সাংগঠনিক জটিলতা দূরীকরণ, তেমনি আত্মবিশ্বাসের সঙ্গে বোর্ডের এগিয়ে চলা নিশ্চিতকরণও।’

যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের শূন্যস্থান পূরণ করেছেন আসিফ নজরুল, আজ তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে। নজরুল এতদিন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন। আলাদা এক বিজ্ঞপ্তিতে বিসিবি তাকে অভিনন্দন জানিয়েছে।

মাসখানেক আগে কূটনীতিকদের বিপক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলেছিল উপদেষ্টা দল। সেই ম্যাচে আসিফ নজরুল খেলেছিলেন। বাংলাদেশের খেলা নিয়ে অতীতে ফেসবুকে তাকে টুকটাক লেখতেও দেখা গেছে। বিসিবি মনে করছে, খেলার প্রতি তার খাঁটি আগ্রহ রয়েছে।

বুলবুল বলেন, ‘আমরা তার সর্বাত্মক সাফল্য কামনা করি। জনসাধারণের সঙ্গে পরিচিতি এবং খেলাধুলার প্রতি তার দীর্ঘস্থায়ী উৎসাহ আমাদের বিশ্বাস করতে বাধ্য করে যে তিনি এই খাতকে শক্তিশালী করার ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করবেন। বাংলাদেশ ক্রিকেট স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে, এবং আমরা আশা করি প্রতিটি স্তরে উচ্চতর মান অর্জনের লক্ষ্যে তিনি আমাদের পাশে দাঁড়াবেন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আসিফ মাহমুদকে ধন্যবাদ দিয়ে নতুন ক্রীড়া উপদেষ্টাকে বিসিবির অভিনন্দন

আপডেট সময় ০১:১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫