ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হামজাকে দলে টানতে চলেছে বার্সেলোনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

মিশরের কিশোর ফুটবলার হামজা আবদেলকারিমকে দলে নিতে চাইছে বার্সেলোনা। আল আহলির এই তরুণ স্ট্রাইকার কিছুদিন আগে ক্লাবের প্রথম দলে সুযোগ পেয়েছেন। তিনি মিশরের অনূর্ধ্ব-১৭ দলে দুর্দান্ত পারফরম্যান্স করেও নজর কেড়েছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’ জানায়, বার্সেলোনা এই বছর শেষ হওয়ার আগেই হামজাকে দলে টানার প্রক্রিয়া চূড়ান্ত করতে চায়। প্রথমে তাকে ধারে নেয়া হবে এবং পরে কেনার অপশন থাকবে। জানুয়ারির শুরুতে তাকে বার্সা অ্যাথলেটিকে যোগ করানো হবে, কারণ দলটিতে ফরোয়ার্ডের ঘাটতি রয়েছে।

আলোচনায় অগ্রগতি হয়েছে। মূল কারণ হলো খেলোয়াড়ের বার্সেলোনায় যাওয়ার আগ্রহ। এই দৌড়ে বায়ার্ন মিউনিখ ও এসি মিলানকে পেছনে ফেলেছে বার্সা। কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে বার্সার স্কাউটরা তাকে দেখেই মুগ্ধ হন। এরপর থেকেই আলোচনা শুরু হয়।

বার্সার আগ্রহ জানার পর হামজা অন্য সব আলোচনাই বন্ধ করে দেন। সাম্প্রতিক সময়ে তার বাবা আল আহলিকে অনুরোধ করেছেন তাকে বার্সেলোনায় যেতে দেয়ার জন্য।

আল আহলি তাকে ধারে ছাড়তে রাজি। তবে তারা চায় নিশ্চিত আর্থিক সুবিধা এবং ভবিষ্যতে বিক্রির ক্ষেত্রে একটি নির্দিষ্ট শতাংশ। ক্লাবটি চায় নির্দিষ্ট ফি, পারফরম্যান্স বোনাস এবং প্রথম দলে উঠলে অতিরিক্ত অর্থ। পেদ্রিকে লাস পালমাস থেকে আনার সময় যেমন কাঠামো ছিল চুক্তির, এটি অনেকটা তেমনই হতে পারে।

খবরে আরও বলা হয়েছে, বার্সা নাকি হামজাকে আগামী গ্রীষ্মের প্রি-সিজনে প্রথম দলে রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এতে খেলোয়াড় ও তার পরিবার পুরোপুরি আশ্বস্ত হয়েছে।

হামজা একজন সহজাত স্ট্রাইকার। গোল করার সহজ ক্ষমতা আছে। নিচে নেমে এসে বল কেড়ে নেওয়া, সতীর্থদের সঙ্গে লিংক-আপ—সবকিছুতেই তার দক্ষতা রয়েছে। তিনি জানুয়ারিতে ১৮ বছরে পা দেবেন। তাই শিগগিরই দলে যোগ দিতে কোনো বাধা নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হামজাকে দলে টানতে চলেছে বার্সেলোনা

আপডেট সময় ০২:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫