ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গাজা গণহত্যায় মানবাধিকার সনদ ‘মারাত্মকভাবে’ ক্ষতিগ্রস্ত: এরদোগান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজায় চলমান গণহত্যায় ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু প্রমাণ করে যে, মানবাধিকার সনদে উল্লেখিত মূল্যবোধগুলো ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। খবর আনাদোলুর।

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টা সত্ত্বেও গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নির্যাতন এখনো অব্যাহত আছে।’

জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হওয়ার ৭৭তম বার্ষিকীতে তুরস্কের জনগণ এবং মানবাধিকার পরিবারের সব সদস্যকে শুভেচ্ছা জানিয়ে এরদোগান বলেন, ‘মানবজাতির যৌথ মূল্যবোধের প্রতিফলন এই গুরুত্বপূর্ণ দলিল আজও জন্মগত অধিকারের সুরক্ষা নিশ্চিতকারী বৈশ্বিক অঙ্গীকার হিসেবে তার মর্যাদা ধরে রেখেছে।’

তবে তিনি এও উল্লেখ করেন, ‘বিশ্বজুড়ে বহু স্থানে এই ঘোষণাপত্রে উল্লেখিত নীতিমালা লঙ্ঘিত হচ্ছে, আর শান্তি ও ন্যায়ের মতো ধারণাগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।’

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘গাজা আজ এক বিরাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটিকে যত দ্রুত সম্ভব পুনর্গঠন করা মানবজাতির যৌথ দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘গাজায় ন্যায়সংগত ও স্থায়ী শান্তির পথ হলো যুদ্ধবিরতি আরও শক্তিশালী করা এবং দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা।’

এরদোগান আরও বলেন, ‘গাজাকে পুনরায় সংঘাতে টেনে নেওয়া ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ইসরাইলের ওপর চাপ বাড়ানো অত্যন্ত জরুরি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গাজা গণহত্যায় মানবাধিকার সনদ ‘মারাত্মকভাবে’ ক্ষতিগ্রস্ত: এরদোগান

আপডেট সময় ০১:০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫