ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মাংসের চেয়ে আলু বেশি— ধরে ফেললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সার্বিক প্রস্তুতি দেখতে সরেজমিনে ছুটে চলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১০ ডিসেম্বর) সেই অভিযানের অংশ হিসেবে নরসিংদীর পুলিশ লাইন্স পরিদর্শনকালে সেখানকার রান্নাঘর অবধি ঢুকে পড়েন তিনি।

এদিন সেখানে খাবার ব্যবস্থাপনার সার্বিক বিষয় নিয়ে সমস্যা না দেখলেও তার কণ্ঠে শোনা গেল মজার এক অভিযোগ।

খাবারের মান দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মাংস ও আলুর অনুপাত নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, ‘এখানে তো মাংসের চেয়ে আলু অনেক বেশি।’ এক পর্যায়ে তিনি গণনা শুরু করেন। দেখেন আসলেই মাংসের চেয়ে আলুর টুকরোর পরিমাণ তুলনামূলক বেশিই। পাশাপাশি রান্নার কাজে নিয়োজিতদের সঙ্গে কথাও বলেন তিনি। চাল ও ডালের গোডাউনও ঘুরে দেখেন।

পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। খাবারের সার্বিক মান ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। তবে পুলিশ সদস্যদের প্রশিক্ষণের মান আরও উন্নীত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

উপদেষ্টা আরও বলেন, কারাগার থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তা উদ্ধারে নিয়মিত অভিযান চলছে। এছাড়া নরসিংদীর অপরাধপ্রবণ এলাকায় দ্রুত চিরুনি অভিযান শুরু হবে।

এসময় নির্বাচন নিয়ে জনগণের মতো পুলিশের মনোবলও বৃদ্ধি পেয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মাংসের চেয়ে আলু বেশি— ধরে ফেললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৯:৫৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫