ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

তারেক রহমান কবে ফিরবেন জানালেন ইশরাক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এই মাসেই আমাদের নেতা তারেক রহমানের বাংলাদেশে বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটবে। দীর্ঘদিন ধরে যিনি সুদূর লন্ডনে বসে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে চলেছেন, তিনি দেশে ফিরে এসে বাংলাদেশকে আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওয়ারীর ৪১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, গোপীবাগেই তার জন্ম ও বেড়ে ওঠা, ফলে এলাকার প্রতিটি সমস্যাকে তিনি নিজের সমস্যা মনে করেন। তিনি এই এলাকার সন্তান হিসেবে দীর্ঘদিনের নাগরিক সংকট সমাধানে অঙ্গীকার করেন।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং বিচারব্যবস্থাসহ রাষ্ট্রযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারেক রহমান কবে ফিরবেন জানালেন ইশরাক
বিএনপির এই প্রার্থী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে কিছু মহল ভোট প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র করতে পারে। তবে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

ইশরাক বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিভাজন ও সহিংসতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং জনগণ যাতে প্রতি পাঁচ বছর অন্তর স্বাধীনভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। তার দাবি, গত কয়েক বছরে দেশের বিপুল পরিমাণ সম্পদ অপচয় ও পাচার হয়েছে—সেগুলো ফিরিয়ে আনা হবে।

এলাকার সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ওয়ারীর রাস্তা-ঘাটের জীর্ণ দশা, গ্যাস সংকট, নাগরিক সেবার ঘাটতি, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার, নারীদের জন্য নিরাপদ পরিবেশের অভাবসহ বিভিন্ন সমস্যা অব্যাহত রয়েছে। তিনি জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছেন এবং সমাধানে চাপ সৃষ্টি করছেন।

বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা সম্ভব বলে মত দেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মৌলিক অধিকার ও সবার সমান নাগরিক অধিকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য বলেও উল্লেখ করেন।

উঠান বৈঠকে ওয়ারী থানা সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী, হাজী বাহাউদ্দিন দক্ষিণ মহসিন্দি পঞ্চায়েত কমিটি সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, ওয়ারি থানা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহসিন, ফরহাদ হোসেন মুকুল, ৪১ নং ওয়ার্ড সভাপতি হাজী মো. রাহাত, সেক্রেটারি ৪১ নং ওয়ার্ডে মোহাম্মদ নাহিদ, ওয়ারি থানা যুবদল আহ্বায়ক সালাউদ্দিন হাজির পরিবারসহ এলাকাবাসী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

তারেক রহমান কবে ফিরবেন জানালেন ইশরাক

আপডেট সময় ০২:৪৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫