ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

১৯৭১ সালের স্বাধীনতার স্বপ্ন স্বাধীনতার পরপরই ব্যাহত হয়: শিবির সভাপতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ১৯৭১ সালের স্বাধীনতার স্বপ্ন স্বাধীনতার পরপরই ব্যাহত হয়। তার অভিযোগ, ক্ষমতাসীন দল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করে এবং রক্ষীবাহিনীর মাধ্যমে ভিন্নমত দমন করে।

বুধবার (১০ ডিসেম্বর) দিনাজপুর ইনস্টিটিউট মাঠে দিনাজপুর-৩ উন্নয়ন ফোরামের আয়োজনে ছাত্র-নাগরিক যুবসমাবেশে এ কথা বলেন তিনি।

এ সময় শিবির সভাপতি বলেন, পুকুরভরা মাছ ও গোলাভরা ধান থাকা সত্ত্বেও ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রকৃত কারণ আজও পরিষ্কার হয়নি। দুর্ভিক্ষের সময় রাষ্ট্রপ্রধানের পরিবারের ব্যক্তিগত আয়োজন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে দেশে ‘ফ্যাসিবাদী শাসন’ প্রতিষ্ঠা করা হয়েছিল। পল্টন ট্র্যাজেডি, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের ঘটনাকে উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, রাজনৈতিক বিরোধীদের গুম, খুন ও রিমান্ডে নির্যাতন করা হয়েছে।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান ও প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমসহ বিভিন্ন ইসলামী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

১৯৭১ সালের স্বাধীনতার স্বপ্ন স্বাধীনতার পরপরই ব্যাহত হয়: শিবির সভাপতি

আপডেট সময় ১২:৩৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫