ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘ভারত হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাতে রাজি না হলে কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে ফেরত পাঠাতে ভারত সরকারকে রাজি করানোর চেষ্টা করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সেখানেই থাকবেন কি না, এ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, তিনি (শেখ হাসিনা) ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাচ্ছেন কি না, সে বিষয়ে কূটনৈতিক চ্যানেলে কোনো তথ্য নেই।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই বন্ধ করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিজিএফআইয়ের মতো প্রতিষ্ঠান সব দেশেই আছে। তাই এটি বন্ধ করা সহজ নয়।

বিভিন্ন দেশের ভিসা-সংক্রান্ত জটিলতা নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, ভুয়া নথিপত্র বা ডকুমেন্ট তৈরি বন্ধ না হলে বাংলাদেশের ভিসা-সংক্রান্ত সমস্যার সমাধান হবে না। আর শিক্ষার্থীদের ভিসা দেওয়ার বিষয়টি পুরোপুরি সংশ্লিষ্ট দেশগুলোর এখতিয়ার।

বিদেশে নতুন মিশন খোলার বিষয়ে উপদেষ্টা বলেন, এটি সময়সাপেক্ষ বিষয়। অনেকগুলো মিশন খোলার অনুমোদন থাকলেও আর্থিক কারণে তা এখনই চালু করা সম্ভব হচ্ছে না।

এ ছাড়া ভারতকে বাদ দিয়ে পাকিস্তান ও চীনকে নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন কোনো জোট গঠনের সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে আপাতত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র উপদেষ্টা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘ভারত হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই’

আপডেট সময় ০৪:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫