ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শিবগঞ্জে, দুপুরে ভোলাহাটে এবং বিকালে গোমস্তাপুরে এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবগঞ্জের সত্রাজিতপুরে রাস্তা পারাপারের সময় ভুটভুটির ধাক্কায় উপজেলার নারায়ণপুর গ্রামের বাসেদ আলী (৯৩) মারা যান। এদিকে ভোলাহাট উপজেলার ইসলামপুর এলাকায় স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় ট্রলির ধাক্কায় হাসান আলী (৮) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

হাসান আলী ভোলাহাটের ইসলামপুর নিমগাছী গ্রামের আশরাফুলের ছেলে ও বাসেদ আলী শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত রিফাত উল্লাহর ছেলে।

অপরদিকে বিকাল সাড়ে তিনটার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর তেঁতুলতলা এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আশিক আলী (২৫) ও আবদুল্লাহ (৩০) ঘটনাস্থলেই মারা যান। তাদের বাড়ি ভোলাহাট উপজেলার ছেট জামবাড়িয়া ও বড়গাছী গ্রামে।

আশিক ভোলাহাটের ছোট জামবাড়িয়া গ্রামের শাহজাহান আলী ছেলে ও আব্দুল্লাহ বড়গাছি বাজার পাড়ার আপেল মাহমুদের ছেলে।

শিবগঞ্জ, ভোলাহাট ও গোমস্তাপুর থানার ওসিরা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট সময় ০৩:৫৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫