ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

নতুন নীতিমালা অনুসারে, এমপিওভুক্ত কোনো শিক্ষক বা কর্মচারী একই সঙ্গে একাধিক চাকরি বা লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না। এর মধ্যে সাংবাদিকতা ও আইন পেশাও অন্তর্ভুক্ত রয়েছে। এ নিয়ম ভঙ্গ করলে এমপিও বাতিল করা যাবে। শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালায় এমনটি বলা হয়েছে।

এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের পদ শূন্য থাকা সাপেক্ষে প্রতিষ্ঠান পরিবর্তনের (বদলি) সুযোগ রাখা হয়েছে। প্রয়োজনে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদেরও প্রেষণে নিয়োগ দেওয়া যাবে। কোন স্তরের স্কুল ও কলেজে কতজন জনবল হবে এবং নিয়োগের শর্তসহ নানা বিষয় রয়েছে ৬১ পৃষ্ঠার নীতিমালায়।

এই নীতিমালা নিয়ে শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন, নীতিমালায় অনেক ইতিবাচক বিষয় থাকলেও কিছু কিছু বিষয় বৈষম্যের সৃষ্টি করবে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে সরকার থেকে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা পান। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ৬ লাখের বেশি শিক্ষক–কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। তারা এত দিন সরকারের কাছ থেকে মাসে মূল বেতন, ১ হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পেয়ে আসছিলেন।

সম্প্রতি আন্দোলনের মুখে সরকার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। এই অর্থ দুই ধাপে দেওয়া হবে। প্রথম ধাপে ১৫ শতাংশের মধ্যে সাড়ে ৭ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) ২০২৫ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। বাকি সাড়ে ৭ শতাংশ ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল

আপডেট সময় ১২:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫