ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মোহাম্মদপুর হত্যাকাণ্ডে মামলা করলেন নিহতের স্বামী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ এবং তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় এ মামলা করেন। বিষয়টি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক রকিবুজ্জামান তালুকদার।

তিনি জানান, গৃহকর্মী মোছা. আয়েশা (২০)–কে একমাত্র আসামি করে মামলা করা হয়েছে। চার দিন আগে ওই ফ্ল্যাটে খণ্ডকালীন কাজ শুরু করেছিলেন আয়েশা।

মামলায় উল্লেখ করা হয়, সোমবার সকাল ৭টার দিকে কর্মস্থল উত্তরা যাওয়ার পর স্ত্রী লায়লা আফরোজের সঙ্গে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি আজিজুল ইসলাম। পরে বেলা ১১টার দিকে বাসায় ফিরে তিনি দেখেন—লায়লা আফরোজ গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে মৃত অবস্থায় পড়ে আছেন। আর নাফিসাকে বাসার গেটের কাছে গলার নিচে ডান পাশে কাটা দাগসহ পাওয়া যায়।

পরিচ্ছন্নতাকর্মী আশিকের সহায়তায় নাফিসাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এজাহারে আরও বলা হয়, ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে দেখা যায়—সোমবার সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় ঢোকে এবং ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুলড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায়। এ সময় সে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

বাদীর দাবি, অজ্ঞাত কারণে আয়েশা ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী ও মেয়েকে হত্যার পর পালিয়ে যায়। আত্মীয়দের সঙ্গে আলোচনার কারণে মামলা করতে দেরি হয়েছে বলেও উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, তারা ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মোহাম্মদপুর হত্যাকাণ্ডে মামলা করলেন নিহতের স্বামী

আপডেট সময় ০৪:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫