ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এনটিআরসিএ’র সনদধারী নিয়োগবঞ্চিতদের ‘লংমার্চ টু যমুনা’য় পুলিশের বাধা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীনে (এনটিআরসিএ) ১-১২তম নিবন্ধনে নিয়োগবঞ্চিত সনদধারীদের লংমার্চ টু যমুনা কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রেসক্লাব থেকে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে প্রেস ক্লাবের সামনেই ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

পরে আন্দোলনকারীরা মূল সড়কে বসে শান্তিপূর্ণ অবস্থান নেন। তারা বলছেন, নির্বাহী আদেশে নিয়োগ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে এসব নিয়োগপ্রত্যাশীরা।

তাদের অভিযোগ, বিগত সরকারের আমলে প্রায় ষাট হাজার জাল সনদধারী চাকরিতে সুপারিশ পেলেও বঞ্চিত হয়েছে পাশ করা সনদধারীরা। একই রোলে একাধিক প্রার্থীকে জালিয়াতির মাধ্যমে নিয়োগ দিয়েছে এনটিআরসিএ কর্তৃপক্ষ। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেয়া হলেও প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছে উল্লেখ করে তারা বলেন, দাবি মেনে না নিলে আন্দোলন চালিয়ে যাবেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এনটিআরসিএ’র সনদধারী নিয়োগবঞ্চিতদের ‘লংমার্চ টু যমুনা’য় পুলিশের বাধা

আপডেট সময় ০৩:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫