ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই: মাসুদ সাঈদী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

আলোকিত একটি সমাজ গঠনে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।

তিনি বলেন, ‘শিক্ষা একটি জাতির অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি, আর এই শক্তির মূল ভিত্তি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ। তাই একটি আলোকিত, মানবিক ও কল্যাণময় সমাজ গড়তে হলে শিক্ষকদের জন্য নিরাপদ, সহায়ক ও উন্নত কর্মপরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি।’

রোববার (০৭ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ‘অফিসার্স লাউঞ্জে’ সকল শিক্ষক ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এসব কথা বলেন।‎

‎তিনি আরও বলেন, ‘একজন শিক্ষক যখন মানসিক স্বস্তি, পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং প্রয়োজনীয় অনুপ্রেরণা পান, তখন তিনি মেধা ও সৃজনশীলতা দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম—আমাদের শিক্ষার্থীদের—আরও দক্ষ, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন।’

আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই: মাসুদ সাঈদী
‎‎মাসুদ সাঈদী জানান, নির্বাচিত হলে শিক্ষাব্যবস্থার মনোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘শিক্ষকদের সম্মানজনক পরিবেশ এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে আমরা কাজ করব। যাতে শিক্ষকগণ স্বাচ্ছন্দ্যে পড়াতে পারেন এবং শিক্ষার্থীরা নির্ভয়ে শিক্ষা গ্রহণ করতে পারে।’‎

তিনি বলেন, ‘আমি পিরোজপুরের সেবক হিসেবে নির্বাচিত হলে ‎শিক্ষকদের যথাযথ সম্মান ও নিরাপত্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ‎আধুনিক শিক্ষা উপকরণ ও প্রশিক্ষণ ও শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা ও আধুনিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করবো। একই সাথে শিক্ষকদের কাজের উপযোগী পরিবেশ এবং শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ, স্বাস্থ্যকর শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলবো ইনশাআল্লাহ।’

‎‎তিনি আরও বলেন, ‘আমরা দূর্নীতিমুক্ত একটি দেশ গড়তে চাই। সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ চাই। কিন্তু আমাদের দূর্ভাগ্য হল দেশ স্বাধীন হয়েছে আজ প্রায় ৫৪ বছর। এই ৫৪ বছরে আমাদের কাছাকাছি সময়ে স্বাধীন হওয়া দেশগুলো সব পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কিন্তু আমরা সেই অর্থ দাঁড়াতে পারিনি। অন্য দেশগুলো পারছে, আমরা কেন পারছি না? না পারার অন্যতম কারণ হল- দূর্নীতি। আমাদের দেশ থেকে এই দুর্নীতি যতদিন পর্যন্ত নির্মূল করা না যাবে ততদিন একটি উন্নত দেশ হিসেবে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে এই দুর্নীতি নির্মূলে সর্বাত্নক চেষ্টা চালানো।’ ‎ সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুরের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায় এর সভাপতিত্বে ও কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মতবিনিময় ‎সভায় আরোও উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ উপাধ্যক্ষ ‎প্রফেসর ইলিয়াস হোসেন বেপারী, শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ‎মোঃ শাহাবুদ্দিন সিকদার, অর্থনীতি বিভাগের অধ্যাপক ‎প্রফেসর সিতাংশু শেখর অধিকারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ‎প্রফেসর সমর্জিৎ হাওলদার, ‎বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌরসভার আমির মাওলানা ইসহাক আলী, ‎‎সেক্রেটারি আল আমিন খান প্রমুখ। ‎ ‎মতবিনিময় সভায় শিক্ষকগণ শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনা তুলে ধরেন এবং সকলের সহযোগিতায় শিক্ষার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই: মাসুদ সাঈদী

আপডেট সময় ১১:২৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫