ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

উপদেষ্টাদের কেউই পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি সানাউল্লাহ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
উপদেষ্টা পরিষদের কেউই পদে বহাল থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ রবিবার (৭ ডিসেম্বর) নির্বাচনি প্রস্তুতি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, ‘চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পরই নির্বাচন কমিশনের নানা প্রস্তুতি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
’ তফসিল ঘোষণার বক্তব্য রেকর্ডের জন্য আগামীকাল বাংলাদেশ টেলিভিশনে চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচনে একই দিনে দুই ভোট অনুষ্ঠিত হবে এবং নির্বাচনী সামগ্রী আগের রাতেই কেন্দ্রে পৌঁছানো হবে।’ ‘রাতের ভোটের মতো কোনো ঘটনা ঘটবে না’— আশ্বাস দিয়ে তিনি জানান, এবার বেসরকারি ব্যাংক কর্মকর্তা দিয়ে আর নির্বাচনী দায়িত্ব পালন করানো হবে না।

ভোট গ্রহণ সময়সূচি নিয়ে তিনি বলেন, ‘সময় ১ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। স্থান সংকুলান না হলে একটি কক্ষে একাধিক সিক্রেট বুথ স্থাপন করা হবে। তফসিল ঘোষণার পর প্রচারসামগ্রী অপসারণে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে, পরে তা না মানলে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি জানান, ‘তফসিল ঘোষণার পর ১৫ দিনব্যাপী পোস্টাল ব্যালট নিবন্ধন চলবে।
’ দেশের ভেতরে পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। নির্বাচনী দায়িত্ব পালনকারীরা স্থানীয় কারো কাছ থেকে কোনো ধরনের সুবিধা নিতে পারবেন না বলেও সতর্ক করেন তিনি।

এ ছাড়া সরকারের কাছে প্রয়োজনীয় বাজেট চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আগামীকাল আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ইসির জুম মিটিং অনুষ্ঠিত হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

উপদেষ্টাদের কেউই পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি সানাউল্লাহ

আপডেট সময় ০৪:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫