ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জুরাইনে অটোরিকশা চালককে গুলি করে হত্যায় দুজন গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

রাজধানীর জুরাইনে সিএনজিচালিত অটোরিকশাচালক পাপ্পু শেখকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। তারা হলেন ইউসুফ সরদার ও উজ্জ্বল ওরফে কাঞ্চি।

গতকাল মঙ্গলবার ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ইউসুফের বিরুদ্ধে তিনটি ও উজ্জ্বলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, জুরাইনের কবি নজরুল লেন কানা জব্বারের গলিতে গত সোমবার সন্ধ্যায় পাপ্পু শেখকে গুলি করে হত্যা করা হয়। তিনি শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য পূর্ব জুরাইনের বাসা থেকে বের হন। পথে তাঁকে আটকে পরপর তিনটি গুলি করে দুর্বৃত্তরা। এতে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় আদ্‌-দ্বীন হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, স্থানীয় মাদক কারবারি বাপ্পারাজ ওরফে বাপ্পার সঙ্গে দ্বন্দ্বের জেরে তাঁকে হত্যা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জুরাইনে অটোরিকশা চালককে গুলি করে হত্যায় দুজন গ্রেপ্তার

আপডেট সময় ০২:৩৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫