ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপিদলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘কাউকে কাউকে এখানে বলতে শুনেছি, অমুক মার্কায় ভোট দিলে তরতরায়ে বেহেশতে যাবে। সেই রাস্তা কোনটা, আমি জানি না। সেই মার্কায় ভোট দেওয়ার আগে যাদের মৃত্যু হয়েছে, তাদের কী অবস্থা আল্লাহ্ মালুম। ধর্মের এ রকম অপব্যাখ্যা কোনো সহি মুসলিমের পক্ষে দেওয়া সম্ভব না।’

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের রশিদ আহমদ চৌধুরী উচ্চবিদ্যালয়ের মাঠে এক পথসভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দ্বীনকে বিক্রি করে দেওয়া, ধর্মকে বিক্রি করে দেওয়া নাজায়েজ। আমরা শতকরা ৯০ থেকে ৯২ ভাগ মানুষ মুসলিম, প্রকৃতপক্ষে আখেরি নবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মত। মদিনা ইসলামের অনুসারী।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, ‘কেউ কেউ বলে, এবার ইসলামের পক্ষে একটা ভোট দেন। ইসলাম ভোটে দাঁড়িয়েছে নাকি! নিজেদের ইমান নষ্ট করবেন, আরেকজনের ইমান নষ্ট করার জন্য কেন ভাষণ দেন?

‘সরাসরি জান্নাতের টিকিট পেয়েছেন ১০ জন। এর বাইরে ১১ জনও না। এখন যারা জান্নাতের টিকিট বিক্রি করছে, তারা হয়তো ১১ নম্বর হতে পারে, আস্তাগফিরুল্লাহ্। আল্লাহর কাছে দোয়া করি, যাতে আখেরি জমানায় ইমান নষ্ট করার মতো কার্যকলাপ এখানে না চলে। পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আপনারা সতর্ক থাকবেন, আমাদের সহজ-সরল মা-বোনদের বিভ্রান্ত করার জন্য অনেক বড়-বড় কিতাব-ডিকশনারি নিয়ে যাবে বোঝানোর জন্য। এখানে দিলে নেহায়েত জন্নাতে যাওয়া যাবে। এই পার্টিকে যেখানে পাবেন, সেখানে ঠেকাবেন।’

পথসভায় বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি, পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দারসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ০২:১৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫