ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

তারেক রহমানের আদরের সেই পোষা বিড়ালও পেল পাসপোর্ট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন যদি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকে। সূত্র বলছে, তাঁর প্রত্যাবর্তনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। এদিকে, তিনি দেশে ফেরার সময় আদরের পোষা বিড়ালটিকে সঙ্গে আনবেন কি না এ নিয়ে নেটিজেনদের মধ্যে জোর আলোচনা চলছে।

তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি দেশে আসার জন্য যেসব নথি প্রস্তুত করেছেন, সেইসঙ্গে আলোচিত বিলাতি বিড়ালটিরও পাসপোর্ট ও প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। এতে সহজেই ধারণা করা যাচ্ছে, পরিবারসহ দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি এবং সঙ্গে আসছে প্রিয় বিড়াল জিবুও।

তারেক রহমানের বিড়ালের সঙ্গে বিভিন্ন সময় তোলা ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও প্রাণীটির প্রতি তার মমতা প্রশংসা কুড়িয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টেও তিনি প্রিয় পোষ্যের সঙ্গে কাটানো অনেক মুহূর্ত শেয়ার করেছেন যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। ফলে দলীয় নেতাকর্মী ও ব্যবহারকারীদের মাঝে বিড়ালটি পরিচিত হয়ে ওঠে।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান তাঁর বিড়াল জিবু এবং প্রাণীপ্রেম নিয়ে কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিড়ালসহ তার ছবি ভাইরাল হওয়া প্রসঙ্গে তিনি মুচকি হেসে জানান বিড়ালটি আসলে তার মেয়ের, তবে সময়ের সাথে পুরো পরিবারই তাকে আপন করে নিয়েছে।

ধর্মীয় ও মানবিক দৃষ্টিতে তিনি বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন, তাই তাঁর সৃষ্টি প্রাণী ও প্রকৃতির যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। তিনি আরও উল্লেখ করেন যে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে মানুষের অস্তিত্বই ঝুঁকিতে পড়ে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

তারেক রহমানের আদরের সেই পোষা বিড়ালও পেল পাসপোর্ট

আপডেট সময় ০১:৩১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫