ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে : ফখরুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অনেক আন্দোলন, রক্ত-আত্মত্যাগের পর আমরা এমন এক অবস্থানে পৌঁছেছি, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এই অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।
এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, দেশের অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বেশ কয়েকটি সংস্কার কমিশন কাজ করছে। এসব কমিশনের মাধ্যমে দলগুলো সংস্কারের সনদে সই করেছে।

ফখরুল আরো বলেন, নতুন বাংলাদেশে সুযোগ সৃষ্টি হয়েছে একটি নির্বাচনের।
বর্তমান সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় ঘোষণা করেছে, তাতে আশাবাদী বিএনপি। যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ তার মতামত দিয়ে তাদের সংসদ নির্বাচন করবে।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। প্রস্তুতিও সেইভাবেই চলছে।
আমরা আশাবাদী দেশের মানুষ এই সুযোগে প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবেন।’

তিনি আরো দাবি করেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে জানে দায়িত্ব পেলে দলটি দেশকে সত্যিকারের গণতান্ত্রিক কাঠামো ও সমৃদ্ধ অর্থনীতির পথে নিয়ে যেতে পারবে।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে ফখরুল বলেন, তিনি অত্যন্ত অসুস্থ এবং এখনো হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে। আমরা তার সুস্থতা কামনা করছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে : ফখরুল

আপডেট সময় ০৪:২৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫