ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

৬০ ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স মিলবে না: বিআরটিএ চেয়ারম্যান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

৬০ ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নিয়েছে সরকার।

রোববার (৩০ নভেম্বর) সিলেটে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘উপদেষ্টার নির্দেশে দেশব্যাপী এই প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক লাইসেন্স নিশ্চিতে ৬০ ঘণ্টা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।’

চেয়ারম্যান বলেন, ‘দেশে দুর্ঘটনার ৭৩ ভাগ ঘটছে মোটরসাইকেলের কারণে। তাই মানসম্পন্ন বিআরটিএ অনুমোদিত হেলমেট পরার জন্য সবাইকে আহ্বান জানাই।’

এর আগে, সকালে সিলেটের আলমপুর বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেট প্রাপ্তির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএর পরিচালক রুবাইয়াৎ-ই-আশিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ, সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী ডালিম উদ্দিন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই প্রশিক্ষণের আয়োজন করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

৬০ ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স মিলবে না: বিআরটিএ চেয়ারম্যান

আপডেট সময় ০৩:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫