ঢাকা ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

রোহিত–কোহলি ভাঙলেন টেন্ডুলকার–দ্রাবিড়ের রেকর্ড

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

-স্পোর্টস ডেস্ক:
ভারতের দুই ক্রিকেট কিংবদন্তি রোহিত শর্মা ও বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নেমে ভেঙে দিলেন শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের দীর্ঘদিনের রেকর্ড। সিরিজের উদ্বোধনী ম্যাচে তারা একসঙ্গে ভারতের জার্সিতে ৩৯২তম আন্তর্জাতিক ম্যাচে অংশ নেন। এর মাধ্যমে তারা টেন্ডুলকার–দ্রাবিড় জুটির ৩৯১ ম্যাচের রেকর্ডকে ছাড়িয়ে যান।

রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিয়া টস জিতে বোলিং নেওয়ার পর নিশ্চিত হয় যে রোহিত ও কোহলি দুজনেই একাদশে আছেন।
কোহলির এটি ছিল ক্যারিয়ারের ৩০৬তম ওয়ানডে ম্যাচ এবং রোহিতের ২৭৭তম। এ ম্যাচেই তারা একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামলেন ৩৯২তম বার।

এর আগে ভারতের জুটিদের মধ্যে সর্বোচ্চ ৩৯১ ম্যাচ খেলার রেকর্ড ছিল শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের। ১৯৯৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দুই কিংবদন্তি ব্যাটার একসঙ্গে তিন ফরম্যাট মিলিয়ে খেলেছিলেন ৩৯১ ম্যাচ।
টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয় ২০১৩ সালে, দ্রাবিড় বিদায় নেন ২০১২ সালে।

ভারতের শীর্ষ পাঁচ জুটি

রোহিত শর্মা –বিরাট কোহলি : ৩৯২ ম্যাচ
শচীন টেন্ডুলকার –রাহুল দ্রাবিড় : ৩৯১ ম্যাচ
রাহুল দ্রাবিড় –সৌরভ গাঙ্গুলি : ৩৬৯
শচীন টেন্ডুলকার –অনিল কুম্বল : ৩৬৭
শচীন টেন্ডুলকার –সৌরভ গাঙ্গুলি: ৩৪১

আন্তর্জাতিক ক্রিকেটে জুটি হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারার। দুই জন একসঙ্গে খেলেছেন ৫৫০টি আন্তর্জাতিক ম্যাচ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

রোহিত–কোহলি ভাঙলেন টেন্ডুলকার–দ্রাবিড়ের রেকর্ড

আপডেট সময় ০৩:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫