ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ভারতের অনুমতি না পাওয়ায় ৪৪ ঘণ্টা স্থলবন্দরে আটকে আছে ভুটানের পণ্য

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটানের পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বা ‘ট্রায়াল রান’ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর।

শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে চট্টগ্রাম বন্দর থেকে সাড়ে ৬ টনের একটি চালান বুড়িমারী স্থলবন্দরে পৌঁছায়। এটি এখন বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটানে যাবে। কিন্তু ভারতের অনুমতি না পাওয়ায় প্রায় ৪৪ ঘণ্টা ধরে বুড়িমারী স্থলবন্দরে রয়েছে পণ্যবাহী কনটেইনারটি।

বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতের ভেতর দিয়ে ভুটানে পরীক্ষামূলকভাবে ট্রানশিপমেন্ট পণ্য পাঠানোর উদ্যোগ আটকে গেছে ভারতের অনুমতি না মেলায়। ফলে থাইল্যান্ড থেকে চট্টগ্রাম হয়ে আসা ভুটানের প্রথম ট্রানশিপমেন্ট চালানের কনটেইনারটি লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে দাঁড়িয়ে আছে।

জানা গেছে, থাইল্যান্ড থেকে একটি জাহাজে এ বি ট্রেডিং লিমিটেডের পাঠানো ছয় ধরনের পণ্যের কনটেইনারটি সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান এবি ট্রেডিংয়ের উদ্দেশ্যে পাঠানো এই চালানে রয়েছে ফলের জুস, জেলি, শুকনো ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি, শ্যাম্পুসহ আরও কিছু পণ্য।

বাংলাদেশ–ভুটান প্রটোকল চুক্তির অংশ হিসেবে ২০২৩ সালে দুই দেশের বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়— বাংলাদেশের সমুদ্রবন্দর ও সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে দুটি চালান ভুটানে যাবে। চট্টগ্রাম থেকে কনটেইনারটি গতকাল ভোর ৪টার দিকে বুড়িমারী স্থলবন্দরে পৌঁছায়। এরপর দুইদিনে কয়েক দফা প্রচেষ্টা চালিয়েও সেটি ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে প্রবেশ করানো সম্ভব হয়নি। কারণ হিসেবে জানা গেছে, চালানটি নিতে ভারতের উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের অনুমোদন এখনো মেলেনি।

বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, চট্টগ্রাম থেকে আসা ভুটানের পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট চালানটি বুড়িমারীতেই আছে। ভারত অনুমতি দিলে সেগুলো ভুটানে পাঠানো সম্ভব হবে।

বুড়িমারী কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, ভুটানের চালানের সব কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন। ভারতীয় কাস্টমস অনুমতি দিলেই আমরা পণ্যবাহী কনটেইনারটি ভুটানের দিকে ছাড়তে পারব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ভারতের অনুমতি না পাওয়ায় ৪৪ ঘণ্টা স্থলবন্দরে আটকে আছে ভুটানের পণ্য

আপডেট সময় ০২:১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫