ঢাকা ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

৬২ বছরে বিয়ে করে রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ ৬২ বছরে বিয়ে করে রেকর্ড গড়েছেন। এর মাধ্যমে তিনি দায়িত্ব পালনরত অবস্থায় বিয়ে করা দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দুপুরে রাজধানী ক্যানবেরায় ঘনিষ্ঠ পরিবেশে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। নিজের সঙ্গী জোডি হেইডনকে বিয়ে করেছেন তিনি।

এক বিবৃতিতে আলবেনিজ বলেন, আমাদের পরিবার ও সবচেয়ে কাছের বন্ধুদের সামনে ভালোবাসা ও ভবিষ্যৎ জীবনের অঙ্গীকার ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

বিবিসি জানিয়েছে, এই দম্পতি গত বছরের ভ্যালেন্টাইনস ডেতে বাগদান সম্পন্ন করেছিলেন। বিয়ের প্রস্তাব থেকে শুরু করে রিসেপশন— সব আয়োজন হয়েছে তার সরকারি বাসভবন দ্য লজে। তবে নিরাপত্তা উদ্বেগ ও সম্ভাব্য বিঘ্ন এড়ানোর জন্য বিয়ের পরিকল্পনা গোপন রাখা হয়েছিল।

বিয়ের অনুষ্ঠানে জোডি হেইডনের বাবা-মা এবং আলবেনিজের পূর্ববর্তী বিয়ের সন্তান নেইথান উপস্থিত ছিলেন। বিশেষ আকর্ষণ ছিল প্রধানমন্ত্রী আলবেনিজের কুকুর টোটো। এটি ছিল অনুষ্ঠানের রিং বেয়ারার।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তারা অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে স্বল্প-মেয়াদি হানিমুন কাটাবেন। পরিকল্পনাটি সাম্প্রতিক নির্বাচনে তার পুনর্নির্বাচনের পর কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে।

২০২০ সালে মেলবোর্নে এক ব্যবসায়িক নৈশভোজে ৬২ বছর বয়সী আলবেনিজ এবং ৪৭ বছর বয়সী হেইডনের পরিচয় হয়। সে সময় আলবেনিজ বিরোধী দলের নেতা ছিলেন। পরবর্তীতে তিনি আলবেনিজের ২০২২ ও ২০২৫ সালের নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত থাকেন এবং রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজসহ বহু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার পাশে ছিলেন।

বাগদান সম্পন্নের সময়েও আলবেনিজ ইতিহাস গড়েছিলেন— দায়িত্ব পালনকালে প্রথমবারের মতো বাগদান করার রেকর্ড তার দখলে। দম্পতি তখন যৌথ বিবৃতিতে বলেছিলেন, আমরা একে অপরকে পেয়ে সত্যিই সৌভাগ্যবান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

৬২ বছরে বিয়ে করে রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫