ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ভিন্ন চেহারায় চমকে দিলেন শাকিব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

একের পর এক ব্যতিক্রমী আয়োজন দিয়ে আবারও আলোচনায় ঢালিউড সুপারস্টার শাকিব খান। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর ছয়টি ভিন্ন ভিন্ন লুকের কয়েকটি ছবি, আর তা ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল।

ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়—কখনও অধ্যাপকের ভঙ্গিমায়, কখনও শুটারের পোশাকে, আবার কোথাও মনে হয়েছে তিনি বয়স্ক চরিত্রে রূপ নিয়েছেন। পাশাপাশি পাইলট, অফিসার ও আধুনিক শহুরে লুকেও ধরা দিয়েছেন এই নায়ক। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—একসঙ্গে এত লুকের কারণ কী?

জানা গেছে, সম্প্রতি একটি জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং করেছেন শাকিব খান। বিজ্ঞাপনটির নির্মাতা আদনান আল রাজীব। পুরো ভিডিওজুড়ে বিভিন্ন পরিবেশ ও চরিত্রে হাজির হয়েছেন শাকিব, যেখানে প্রতিটি দৃশ্যে তাকে প্রশ্ন করা হয়—‘নাম্বার ওয়ান কী?’ উত্তরে প্রতিবারই তিনি বলেন—‘ভিটামিন সি।’
এদিকে আজ সামাজিকমাধ্যমে নিজেই একটি ছবি শেয়ার করেছেন শাকিব খান, যেখানে তাকে দেখা গেছে পাইলট রূপে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন—‘আকাশই শেষ সীমা নয়, এটি শুধু শুরু।’

নেটিজেনরা শাকিবের এই নতুন উপস্থিতিকে যেমন ইতিবাচকভাবে গ্রহণ করছেন, তেমনি প্রশংসা করছেন নির্মাতা আদনান আল রাজীবের সৃজনশীলতাকেও। তবে ছয়টি লুক দেখে অনেকেই ভেবেছিলেন এগুলো হয়তো শাকিবের বহুল আলোচিত নতুন সিনেমা ‘সোলজার’–এর অংশ। কিন্তু সূত্র বলছে, এই লুকগুলো সম্পূর্ণভাবে সেই বিজ্ঞাপন প্রচারণার জন্যই প্রস্তুত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ভিন্ন চেহারায় চমকে দিলেন শাকিব

আপডেট সময় ০৮:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫