ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শত্রুকে এমন জায়গায় আঘাত করবো যা তারা কল্পনাও করেনি: ইরানের নৌবাহিনী প্রধান Logo ঈদের ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী Logo মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ ইব্রাহীম শেখ Logo ‘হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল এবং ক্ষমাকে ভালোবাসো; তাই আমাকে ক্ষমা করো’ Logo যু/দ্ধ নিয়ে ‘ভুয়া পোস্ট’ করায় আমিরাতে ১৯ ভারতীয়সহ ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ Logo ইরানের প্রতি সংহতি জানিয়েছে পাকিস্তান, কৃতজ্ঞতা প্রকাশ আরাঘচির Logo নাড়ির টানে শেকড়ে ফিরছে মানুষ, মহাসড়কে গাড়ির চাপ Logo যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি আইআরজিসির, কর্মীদের এলাকা ছাড়ার আহ্বান Logo সকালের মধ্যেই ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা Logo সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ

ইউক্রেনে ৬ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

রুশ হামলায় ইউক্রেনের ছয় লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানায়, এ হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাঁচ লাখের বেশি মানুষ শুধু রাজধানীতে বিদ্যুৎহীন অবস্থায় আছেন। শুক্রবার রাতে চালানো হামলায় তিনজন নিহত হন। ১৩ বছর বয়সী এক শিশুসহ আহত হয়েছেন এক ডজন মানুষ।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা প্রায় ৬০০ ড্রোনের মধ্যে ৫৫৮টি ভূপাতিত করেছে। শীতের আগে রাশিয়া বেসামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ আরও জোরদার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা সামরিক-শিল্প কমপ্লেক্স ও সহায়ক জ্বালানি স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে।

সর্বশেষ এই বোমা হামলাটি এমন সময় ঘটল যখন ইউক্রেনীয় আলোচকরা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়পক্ষকে একটি খসড়া শান্তি পরিকল্পনা গ্রহণে উৎসাহিত করছেন। এটা পরে সংশোধন করা হলেও প্রাথমিকভাবে রাশিয়ার পক্ষে ঝুঁকে ছিল।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুনর্ব্যক্ত করেছেন, রাশিয়া আক্রমণ বন্ধ করবে যদি ইউক্রেনের সেনারা মস্কোর দাবি করা অঞ্চল থেকে সরে যায়। প্রেসিডেন্ট জেলেনস্কি দেশের সার্বভৌমত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শত্রুকে এমন জায়গায় আঘাত করবো যা তারা কল্পনাও করেনি: ইরানের নৌবাহিনী প্রধান

ইউক্রেনে ৬ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন

আপডেট সময় ০৮:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

রুশ হামলায় ইউক্রেনের ছয় লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানায়, এ হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাঁচ লাখের বেশি মানুষ শুধু রাজধানীতে বিদ্যুৎহীন অবস্থায় আছেন। শুক্রবার রাতে চালানো হামলায় তিনজন নিহত হন। ১৩ বছর বয়সী এক শিশুসহ আহত হয়েছেন এক ডজন মানুষ।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা প্রায় ৬০০ ড্রোনের মধ্যে ৫৫৮টি ভূপাতিত করেছে। শীতের আগে রাশিয়া বেসামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ আরও জোরদার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা সামরিক-শিল্প কমপ্লেক্স ও সহায়ক জ্বালানি স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে।

সর্বশেষ এই বোমা হামলাটি এমন সময় ঘটল যখন ইউক্রেনীয় আলোচকরা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়পক্ষকে একটি খসড়া শান্তি পরিকল্পনা গ্রহণে উৎসাহিত করছেন। এটা পরে সংশোধন করা হলেও প্রাথমিকভাবে রাশিয়ার পক্ষে ঝুঁকে ছিল।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুনর্ব্যক্ত করেছেন, রাশিয়া আক্রমণ বন্ধ করবে যদি ইউক্রেনের সেনারা মস্কোর দাবি করা অঞ্চল থেকে সরে যায়। প্রেসিডেন্ট জেলেনস্কি দেশের সার্বভৌমত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481