ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

কৃত্রিম অক্সিজেন ছাড়াই ‘মানাসলু’ জয় করলেন বাবর আলী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে রচিত হয়েছে এক নতুন অধ্যায়ের। কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ (উচ্চতা ৮,১৬৩ মিটার) জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টা ৪৫ মিনিটে এই পর্বতশৃঙ্গ জয় করেন তিনি। শিখরে বাবরের সাথে ছিল দীর্ঘদিনের পর্বতসাথী বীরে তামাং।

বাংলাদেশ ভ্রমণ

কৃত্রিম অক্সিজেনের সহায়তা ছাড়া কোনো বাংলাদেশির আট হাজারি শৃঙ্গ জয় করার এটাই প্রথম নজির, যা করে দেখালেন বাবর।

বাবর আলীর পাশপাশি এদিন ‘মানাসলু’ জয় করেছেন বাংলাদেশের আরেক পর্বতারোহী তানভীর আহমেদ। এর আগে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৩টায় পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া জয় করেন পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল।

গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিন অভিযাত্রীই বেজক্যাম্প ছেড়ে ৬ হাজার ৩২৫ মিটার উচ্চতায় অবস্থিত ক্যাম্প ২-এ পৌঁছে যান। তার আগে বেশ কয়েক দিন তারা বেজক্যাম্প থেকে ওপরের ক্যাম্পগুলোতে ওঠানামা করে শরীরকে অতি উচ্চতা ও নিম্ন তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিলেন।

‘মানাসলু’ পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,১৬৩ মিটার (২৬,৭৮১ ফুট)। এটি পশ্চিম-মধ্য নেপালের নেপালি হিমালয়ের অংশ মানসিরি হিমালে অবস্থিত। উচ্চতায় ৮ম হলেও বিশ্বের প্রাণঘাতী পর্বতগুলোর মধ্যে এর অবস্থান চতুর্থ।

বাংলাদেশ ভ্রমণ

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৯ মে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে বাংলাদেশের পতাকা ওড়ান চট্টগ্রামের ছেলে বাবর আলী। তার আগেব বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম, আবদুল মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন। ২০১৩ সালে খালেদ হোসেন নামে আরেক বাংলাদেশি এভারেস্ট জয় করলেও ফেরার পথে মৃত্যুবরণ করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

কৃত্রিম অক্সিজেন ছাড়াই ‘মানাসলু’ জয় করলেন বাবর আলী

আপডেট সময় ০৯:২৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫