ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কাঁদলেন জামায়াত আমির নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় চলবে না

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

নতুন বাংলাদেশ আর পুরাতন ফর্মুলায় চলবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘দেশের আপামর জনগণ পুরোনো, বস্তাপচা, দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। এ রাজনীতির আমূল পরিবর্তন চায়। সংস্কার চায়। নতুন বাংলাদেশ দেখতে চায়। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না।’

রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠে গতকাল গণসমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, ‘আগামীতে জনগণ কোনো দলের পক্ষপাতদুষ্ট সরকার দেখতে চায় না। জনগণ দেখতে চায় জনগণের সরকার। যে সরকারের নিয়োজিত প্রতিটি ব্যক্তি নিজের জন্য চিন্তা করার আগে জনগণের স্বার্থ নিয়ে ভাববে। জনগণের স্বার্থ জনগণের হাতে তুলে দেওয়ার পর জনগণের অংশ হিসেবে সেও তার অংশ ভোগ করবে।’

ফ্যাসিবাদ এখনো বাংলাদেশে রয়ে গেছে উল্লেখ করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘বিপুল পরিমাণ রক্ত আর জীবন দিয়ে চব্বিশের পরিবর্তন এসেছে। মানুষ আশা করেছিল ফ্যাসিবাদ চিরদিনের জন্য বাংলার জমিন থেকে খতম হয়ে যাবে। বিদায় নেবে। আফসোসের বিষয় ফ্যাসিবাদ বিদায় নেয় নাই। ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গেছে।’

ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে, যাদের বক্তব্যে আস্থা রাখে তাদের বাছাই করে নেবে। আমরা তাদের অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। যদি আমাদের দলকে জনগণ বেছে নেয়, আমরা সব রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাব, আপনারাও আমাদের সমর্থন দেবেন, অভিনন্দন জানাবেন এবং আপনাদের সঙ্গে নিয়ে আমরা দেশ গড়ব।’

তিনি আরও বলেন, ‘আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশমন। আমরা ওই দুশমনের রাজত্বের চাষ আর বাংলাদেশে হতে দেব না। জনগণের ম্যান্ডেটে আসতে পারবে না চিন্তা করে এখন কোনো কোনো জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কোথাও আমাদের প্রচারমিছিলে গুলি চালানো হচ্ছে। কোথাও মা-বোনদের ওপর হামলা করা হচ্ছে। কোথাও আমাদের প্রচার উপাদান-উপকরণসমূহ ছিঁড়ে ফেলা হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে।’

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এস এম খালিদুজ্জামান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।

শপথ নেওয়ার সময় কাঁদলেন জামায়াত আমির: জামায়াতে ইসলামীর আমির হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন ডা. শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে গতকাল সন্ধ্যায় দলের সহকারী সেক্রেটারি ও জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাছুম তাকে শপথবাক্য পাঠ করান। শপথ নেওয়ার সময় অঝোরে কাঁদেন জামায়াত আমির।

শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।

শপথ নিয়ে জামায়াত আমির বলেন, আমি নিজেকে এ দায়িত্বের জন্য মোটেও যোগ্য মনে করি না। এই মজলুম সংগঠনটিতে দীর্ঘ সময় ধরে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের হাতে যে মানুষ তৈরি হয়েছে তাদের মধ্যে আমার চেয়ে অনেক যোগ্যতাসম্পন্ন, দক্ষ ও অভিজ্ঞ সহকর্মী রয়েছেন। তারপরও আমি জানি না সম্মানিত সদস্যবৃন্দ কেন আমাকে তাদের এই আমানতের ভার দিয়েছেন। আমি নিজেকে এ দায়িত্বের জন্য মোটেও যোগ্য মনে করি না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কাঁদলেন জামায়াত আমির নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় চলবে না

আপডেট সময় ০৯:৩৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫