ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

কোপেনহেগেনে ফুসফুস স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশি ২ বিশেষজ্ঞ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়েছে ২ দিনব্যাপী আন্তর্জাতিক শীর্ষ ফুসফুস স্বাস্থ্য সম্মেলন। মঙ্গলবার (১৮ নভেম্বর) থেকে শুরু হওয়া এবারের সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) ডা. নাসির উদ্দিন এবং জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি টিপিএটি কো-অর্ডিনেটর ডা. রিফাত জাহান খান।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেইনস্ট টিউবারকুলোসিস অ্যান্ড লাং ডিজিজ (দ্য ইউনিয়ন) আয়োজিত গ্লোবাল ফুসফুস স্বাস্থ্য সম্মেলনের এ বছর ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে ইউরোপের সুপরিচিত বেল্লা সেন্টার।

দেশের দুই প্রতিনিধি বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ গবেষণাপত্র পর্যালোচনা করেন এবং দেশের টিবি নিয়ন্ত্রণ কার্যক্রমের বিভিন্ন অগ্রগতি ও অভিজ্ঞতা আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। ফুসফুস স্বাস্থ্য ও টিবি মোকাবিলায় বৈশ্বিক সমাগম টিবিসহ বিভিন্ন ফুসফুস-সংক্রান্ত রোগ প্রতিরোধ, গবেষণা, নীতি প্রণয়ন এবং যৌথ সমাধানের পথ তৈরির লক্ষ্যেই প্রতি বছর দ্য ইউনিয়ন এই সম্মেলন আয়োজন করে থাকে।

বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গবেষক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের জন্য এটি এক অনন্য জ্ঞান-বিনিময় ও অভিজ্ঞতা ভাগ করার প্ল্যাটফর্ম। বিশ্বের বৃহত্তম ফুসফুস স্বাস্থ্য সম্মেলনগুলোর একটি। প্রতি বছর হাজারো বিশেষজ্ঞের সমাগমে এই সভাটি ইতোমধ্যেই নিজেকে বিশ্বের বৃহত্তম ফুসফুস স্বাস্থ্য সম্মেলনগুলোর মধ্যে একটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ফুসফুস স্বাস্থ্য, টিবি, বায়ুদূষণ, অসংক্রামক রোগ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণে নতুন গবেষণা, উদ্ভাবন, নীতি ও সমাধান নিয়ে এখানে বিস্তৃত আলোচনা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

কোপেনহেগেনে ফুসফুস স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশি ২ বিশেষজ্ঞ

আপডেট সময় ০৬:৪৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়েছে ২ দিনব্যাপী আন্তর্জাতিক শীর্ষ ফুসফুস স্বাস্থ্য সম্মেলন। মঙ্গলবার (১৮ নভেম্বর) থেকে শুরু হওয়া এবারের সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) ডা. নাসির উদ্দিন এবং জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি টিপিএটি কো-অর্ডিনেটর ডা. রিফাত জাহান খান।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেইনস্ট টিউবারকুলোসিস অ্যান্ড লাং ডিজিজ (দ্য ইউনিয়ন) আয়োজিত গ্লোবাল ফুসফুস স্বাস্থ্য সম্মেলনের এ বছর ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে ইউরোপের সুপরিচিত বেল্লা সেন্টার।

দেশের দুই প্রতিনিধি বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ গবেষণাপত্র পর্যালোচনা করেন এবং দেশের টিবি নিয়ন্ত্রণ কার্যক্রমের বিভিন্ন অগ্রগতি ও অভিজ্ঞতা আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। ফুসফুস স্বাস্থ্য ও টিবি মোকাবিলায় বৈশ্বিক সমাগম টিবিসহ বিভিন্ন ফুসফুস-সংক্রান্ত রোগ প্রতিরোধ, গবেষণা, নীতি প্রণয়ন এবং যৌথ সমাধানের পথ তৈরির লক্ষ্যেই প্রতি বছর দ্য ইউনিয়ন এই সম্মেলন আয়োজন করে থাকে।

বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গবেষক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের জন্য এটি এক অনন্য জ্ঞান-বিনিময় ও অভিজ্ঞতা ভাগ করার প্ল্যাটফর্ম। বিশ্বের বৃহত্তম ফুসফুস স্বাস্থ্য সম্মেলনগুলোর একটি। প্রতি বছর হাজারো বিশেষজ্ঞের সমাগমে এই সভাটি ইতোমধ্যেই নিজেকে বিশ্বের বৃহত্তম ফুসফুস স্বাস্থ্য সম্মেলনগুলোর মধ্যে একটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ফুসফুস স্বাস্থ্য, টিবি, বায়ুদূষণ, অসংক্রামক রোগ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণে নতুন গবেষণা, উদ্ভাবন, নীতি ও সমাধান নিয়ে এখানে বিস্তৃত আলোচনা হয়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481