ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বৃষ্টি উপেক্ষা করে ষাটগম্বুজ মসজিদে হাজারো মুসল্লি Logo ইসরায়েলের আয়রন ডোমের ‘গোপন তথ্য’ যেভাবে চলে যায় ইরানের হাতে Logo সুলতানি আমলের ঈদ আনন্দ ফিরিয়ে আনার চেষ্টা করেছি: আসিফ মাহমুদ Logo সুর নরম করে সামরিক অভিযান গুটানোর ইঙ্গিত ট্রাম্পের, ইরানি তেল পরিবহনে নিষেধাজ্ঞা শিথিল Logo খুনি সংগঠন আওয়ামী লীগের গডফাদার চুপ্পু সাহেব এখানে আসছেন: নাসীরুদ্দীন Logo ফরিদপুর ঈদের নামাজ পড়েই সংঘর্ষ, বহু আহত Logo হামলার আশঙ্কার মধ্যেও ঈদের নামাজে ঢল নামলো ইরানিদের Logo ঈদে ফাঁকা ঢাকায় শূন্যের কোটায় গণপরিবহন Logo অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ‘এবারের ঈদের আনন্দ ভিন্ন, গণতান্ত্রিক পরিবেশের সুফল পাচ্ছি’ Logo দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর জাতীয় ঈদগাহে কোনো প্রধানমন্ত্রীর নামাজ আদায়

হামলার আশঙ্কার মধ্যেও ঈদের নামাজে ঢল নামলো ইরানিদের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, দেশজুড়ে ঈদের জামাতে ব্যাপক অংশগ্রহণ।

অধিকাংশ সুন্নি অধ্যুষিত দেশের একদিন পর শিয়া প্রধান দেশ ইরানে রমজান মাসের সমাপ্তি উদযাপন করা হয়। সে অনুযায়ী শনিবার দেশটিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

ভোর থেকেই রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে মুসল্লিদের ঢল নামে। মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় বিপুল সংখ্যক মুসল্লি বাইরে খোলা স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে মসজিদের আশপাশের এলাকায় জনসমাগমের চিত্র দেখা গেছে, যদিও সেখানে হামলার ঝুঁকি ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান প্রায় প্রতিদিনই বোমাবর্ষণের মুখে পড়ছে। এসব হামলায় দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিহত হয়েছেন।

সর্বশেষ রাতেও রাজধানী তেহরান ও এর আশপাশের বিভিন্ন এলাকায়, পাশাপাশি মধ্যাঞ্চলের ইসফাহান শহরে বিমান হামলার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ফার্স বার্তা সংস্থা।

এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেশের অন্যান্য শহরেও ঈদের জামাতের দৃশ্য দেখানো হয়। এর মধ্যে কেন্দ্রীয় শহর আরাক, দক্ষিণ-পূর্বাঞ্চলের জাহেদান এবং পশ্চিমাঞ্চলের আবাদানেও মুসল্লিদের বড় সমাবেশ দেখা গেছে।

সূত্র: আরব নিউজ

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বৃষ্টি উপেক্ষা করে ষাটগম্বুজ মসজিদে হাজারো মুসল্লি

হামলার আশঙ্কার মধ্যেও ঈদের নামাজে ঢল নামলো ইরানিদের

আপডেট সময় ০৩:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, দেশজুড়ে ঈদের জামাতে ব্যাপক অংশগ্রহণ।

অধিকাংশ সুন্নি অধ্যুষিত দেশের একদিন পর শিয়া প্রধান দেশ ইরানে রমজান মাসের সমাপ্তি উদযাপন করা হয়। সে অনুযায়ী শনিবার দেশটিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

ভোর থেকেই রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে মুসল্লিদের ঢল নামে। মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় বিপুল সংখ্যক মুসল্লি বাইরে খোলা স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে মসজিদের আশপাশের এলাকায় জনসমাগমের চিত্র দেখা গেছে, যদিও সেখানে হামলার ঝুঁকি ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান প্রায় প্রতিদিনই বোমাবর্ষণের মুখে পড়ছে। এসব হামলায় দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিহত হয়েছেন।

সর্বশেষ রাতেও রাজধানী তেহরান ও এর আশপাশের বিভিন্ন এলাকায়, পাশাপাশি মধ্যাঞ্চলের ইসফাহান শহরে বিমান হামলার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ফার্স বার্তা সংস্থা।

এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেশের অন্যান্য শহরেও ঈদের জামাতের দৃশ্য দেখানো হয়। এর মধ্যে কেন্দ্রীয় শহর আরাক, দক্ষিণ-পূর্বাঞ্চলের জাহেদান এবং পশ্চিমাঞ্চলের আবাদানেও মুসল্লিদের বড় সমাবেশ দেখা গেছে।

সূত্র: আরব নিউজ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481