ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুক্তিতে লেবানন না থাকলে ভেঙে পড়তে পারে যুদ্ধবিরতি: হিজবুল্লাহর হুঁশিয়ারি Logo ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ শুল্ক আরোপ: ট্রাম্প Logo ইরানকে নিষেধাজ্ঞা ও শুল্ক ছাড় দেওয়ার ঘোষণা ট্রাম্পের Logo প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন: ভান্স Logo জয়শঙ্কর-খলিলুর বৈঠকে সম্পর্ক জোরদারের অঙ্গীকার Logo হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল শুরু Logo যুদ্ধবিরতির আলোচনায় পাকিস্তানের ওপর কেন ভরসা রাখল যুক্তরাষ্ট্র ও ইরান Logo বেছে বেছে ইরানের বিশ্ববিদ্যালয় ও এআই অবকাঠামোতে হামলা করেছে ইসরায়েল Logo এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্রী

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল শুরু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধবিরতি ঘোষণার পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে বলে খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

অন্যদিকে মেইন ট্রাফিক তাদের এক বার্তায় বলেছে, যুদ্ধবিরতি ঘোষণার পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। এখন প্রাথমিক চলাচল রেকর্ড করা হচ্ছে। গ্রিক মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এনজে আর্থ ৮:৪৪ ইউটিসি-তে প্রণালীটি অতিক্রম করেছে, অন্যদিকে লাইবেরিয়ার পতাকাবাহী ডেটোনা বিচ এর আগেই ৬:৫৯ ইউটিসি-তে প্রণালীটি অতিক্রম করে, যা ৫:২৮ ইউটিসি-তে বন্দর আব্বাস থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই ঘটেছিল।

মেরিনট্র্যাফিক ডেটা অনুসারে, এই অঞ্চলে শত শত জাহাজ অবস্থান করছে, যার মধ্যে ৪২৬টি ট্যাঙ্কার, ৩৪টি এলপিজি ক্যারিয়ার এবং ১৯টি এলএনজি জাহাজ রয়েছে, যেগুলোর মধ্যে অনেকগুলোই এই অচলাবস্থার সময় কার্যত আটকা পড়েছিল।

ইরান যুদ্ধের কারণে ইতিহাসে সবচেয়ে বড় তেল সরবরাহ বিঘ্নিত হয়েছে। দৈনিক প্রায় ১ থেকে ১৫ মিলিয়ন ব্যারেল বা বৈশ্বিক সরবরাহের ১৫ শতাংশ পর্যন্ত কমে গেছে বলে অনুমান করা হচ্ছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ১২০ ডলারে পৌঁছে চার বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। জেপি মরগ্যান বৃহস্পতিবার জানিয়েছেন, মে মাসের মাঝামাঝি পর্যন্ত হরমুজ দিয়ে তেল সরবরাহ ব্যাহত থাকলে তেলের দাম ১৫০ ডলারের সর্বকালের সর্বোচ্চ সীমা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

চুক্তিতে লেবানন না থাকলে ভেঙে পড়তে পারে যুদ্ধবিরতি: হিজবুল্লাহর হুঁশিয়ারি

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল শুরু

আপডেট সময় ০৫:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধবিরতি ঘোষণার পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে বলে খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

অন্যদিকে মেইন ট্রাফিক তাদের এক বার্তায় বলেছে, যুদ্ধবিরতি ঘোষণার পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। এখন প্রাথমিক চলাচল রেকর্ড করা হচ্ছে। গ্রিক মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এনজে আর্থ ৮:৪৪ ইউটিসি-তে প্রণালীটি অতিক্রম করেছে, অন্যদিকে লাইবেরিয়ার পতাকাবাহী ডেটোনা বিচ এর আগেই ৬:৫৯ ইউটিসি-তে প্রণালীটি অতিক্রম করে, যা ৫:২৮ ইউটিসি-তে বন্দর আব্বাস থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই ঘটেছিল।

মেরিনট্র্যাফিক ডেটা অনুসারে, এই অঞ্চলে শত শত জাহাজ অবস্থান করছে, যার মধ্যে ৪২৬টি ট্যাঙ্কার, ৩৪টি এলপিজি ক্যারিয়ার এবং ১৯টি এলএনজি জাহাজ রয়েছে, যেগুলোর মধ্যে অনেকগুলোই এই অচলাবস্থার সময় কার্যত আটকা পড়েছিল।

ইরান যুদ্ধের কারণে ইতিহাসে সবচেয়ে বড় তেল সরবরাহ বিঘ্নিত হয়েছে। দৈনিক প্রায় ১ থেকে ১৫ মিলিয়ন ব্যারেল বা বৈশ্বিক সরবরাহের ১৫ শতাংশ পর্যন্ত কমে গেছে বলে অনুমান করা হচ্ছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ১২০ ডলারে পৌঁছে চার বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। জেপি মরগ্যান বৃহস্পতিবার জানিয়েছেন, মে মাসের মাঝামাঝি পর্যন্ত হরমুজ দিয়ে তেল সরবরাহ ব্যাহত থাকলে তেলের দাম ১৫০ ডলারের সর্বকালের সর্বোচ্চ সীমা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481