ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরান যুদ্ধ থেকে ‘বের হওয়ার পথ’ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প: বিশ্লেষক Logo ইরান যুদ্ধে নতুন করে হাজার হাজার সেনা মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র Logo দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সঙ্গে ঈদের নামাজ পড়বেন পুরুষ প্রধানমন্ত্রী Logo হরমুজ প্রণালি সচল করতে এবার নামছে ইউরোপ ও জাপান Logo নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা Logo ইরান যুদ্ধ শক্তিশালী করেছে নেতানিয়াহুকে, ক্ষতিগ্রস্ত ট্রাম্প ও উপসাগরীয় দেশগুলো Logo সাবেক কাউন্সিলর ও আ. লীগ নেতা হাসু গ্রেপ্তার Logo যুদ্ধের আবহে ১৭৮ মার্কিন-ইসরায়েলি গুপ্তচর গ্রেফতারের দাবি ইরানের Logo বাবাকে জন্নতে পাঠাতে মসজিদেই গলা টিপে মারার চেষ্টা ছেলের Logo যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা

সাংবাদিক হায়াত উদ্দিন হত্যা মামলায় ২ আসামি গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিন হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) বিকেলে গ্রেফতার আসামিরা হত্যার সঙ্গে জড়িত মর্মে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এর আগে, রোববার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর আশুলিয়া এলাকার গোল্ডেন সিটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ১১৮ নম্বর কক্ষ থেকে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা এই আসামিদের গ্রেফতার করেন।

গ্রেফতাররা হলেন, বাগেরহাট সদর উপজেলার গোপালকাঠি এলাকার মোহাম্মদ ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫) এবং একই এলাকার মোহাম্মদ আরিফুল ইসলাম ওরফে আশিক (২৫)।

সোমবার রাত ১০টায় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। নিরাপত্তাজনিত কারণে বিষয়টি পরে জানানো হয়েছে বলে জানান তিনি।বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় সাংবাদিক হায়াত উদ্দিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন একই এলাকার মো. ইসরাইল মোল্লা ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় হায়াত উদ্দিনের মা হাসিনা বেগম বাদী হয়ে মামলা করেন। মামলায় মো. ইসরাইল মোল্লাসহ ৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ থেকে ‘বের হওয়ার পথ’ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প: বিশ্লেষক

সাংবাদিক হায়াত উদ্দিন হত্যা মামলায় ২ আসামি গ্রেফতার

আপডেট সময় ০৪:০০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিন হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) বিকেলে গ্রেফতার আসামিরা হত্যার সঙ্গে জড়িত মর্মে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এর আগে, রোববার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর আশুলিয়া এলাকার গোল্ডেন সিটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ১১৮ নম্বর কক্ষ থেকে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা এই আসামিদের গ্রেফতার করেন।

গ্রেফতাররা হলেন, বাগেরহাট সদর উপজেলার গোপালকাঠি এলাকার মোহাম্মদ ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫) এবং একই এলাকার মোহাম্মদ আরিফুল ইসলাম ওরফে আশিক (২৫)।

সোমবার রাত ১০টায় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। নিরাপত্তাজনিত কারণে বিষয়টি পরে জানানো হয়েছে বলে জানান তিনি।বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় সাংবাদিক হায়াত উদ্দিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন একই এলাকার মো. ইসরাইল মোল্লা ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় হায়াত উদ্দিনের মা হাসিনা বেগম বাদী হয়ে মামলা করেন। মামলায় মো. ইসরাইল মোল্লাসহ ৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481