ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দুই কারখানা থেকে ৬ হাজার লিটার তেল জব্দ, জরিমানার পর ম্যাজিস্ট্রেটকে বাধা Logo যুদ্ধবিরতি না, পুরো যুদ্ধের স্থায়ী সমাপ্তি চাই: আরাঘচি Logo ভূমধ্যসাগরে অনাহারে মৃত্যু হলো সুনামগঞ্জের আরেক তরুণের Logo মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাটে স্থানীয়দের ভিড় Logo প্রসিকিউশন কার্যালয়ের সিসি ক্যামেরার এক দিনের ফুটেজ গায়েব: প্রসিকিউটর Logo আড়াইহাজার থানা থেকে আসামি পলায়ন, সাব-ইন্সপেক্টর ক্লোজড Logo আনুষ্ঠানিকভাবে ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন হলো আজ Logo ইংরেজি শিখতে ৩৫০ কর্মকর্তাকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়! Logo সংসদে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি নিয়ে হাসনাতের প্রশ্ন, যা বললেন প্রতিমন্ত্রী Logo এপ্রিলে তেল নিতে কিউআর ডিজিটাল ‘ফুয়েল পাস’সহ লাগবে যেসব কাগজপত্র

সংসদ অধিবেশন: প্রথমবার এমপিদের প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ অধিবেশনে এবার সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১ এপ্রিল) প্রথমবারের মতো তার জন্য প্রশ্নোত্তর পর্বে ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।

বাংলাদেশ সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর এই কর্মসূচির তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আজকের দিনের কার্যতালিকায় প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট সময় রাখা হয়েছে, যেখানে তিনি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

এর আগে প্রধানমন্ত্রীর জন্য সংসদে একটি নির্দিষ্ট দিনে প্রশ্নোত্তর পর্ব আয়োজনের প্রস্তাব উত্থাপন করা হয়। বুধবার সংসদের মুলতবি অধিবেশনে বক্তব্যকালে এক সংসদ সদস্য এই প্রস্তাব দেন। প্রস্তাবে উল্লেখ করা হয়, সপ্তাহের একটি নির্দিষ্ট দিন—বিশেষ করে বুধবার—প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ রাখা হলে সংসদীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে।

সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে প্রশ্নটি রেফার করার নির্দেশ দেন এবং পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথমবারের মতো জাতীয় সংসদে সরাসরি প্রশ্নের উত্তর দেবেন, যা সংসদীয় কার্যক্রমে একটি নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

দুই কারখানা থেকে ৬ হাজার লিটার তেল জব্দ, জরিমানার পর ম্যাজিস্ট্রেটকে বাধা

সংসদ অধিবেশন: প্রথমবার এমপিদের প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:১৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদ অধিবেশনে এবার সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১ এপ্রিল) প্রথমবারের মতো তার জন্য প্রশ্নোত্তর পর্বে ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।

বাংলাদেশ সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর এই কর্মসূচির তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আজকের দিনের কার্যতালিকায় প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট সময় রাখা হয়েছে, যেখানে তিনি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

এর আগে প্রধানমন্ত্রীর জন্য সংসদে একটি নির্দিষ্ট দিনে প্রশ্নোত্তর পর্ব আয়োজনের প্রস্তাব উত্থাপন করা হয়। বুধবার সংসদের মুলতবি অধিবেশনে বক্তব্যকালে এক সংসদ সদস্য এই প্রস্তাব দেন। প্রস্তাবে উল্লেখ করা হয়, সপ্তাহের একটি নির্দিষ্ট দিন—বিশেষ করে বুধবার—প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ রাখা হলে সংসদীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে।

সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে প্রশ্নটি রেফার করার নির্দেশ দেন এবং পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথমবারের মতো জাতীয় সংসদে সরাসরি প্রশ্নের উত্তর দেবেন, যা সংসদীয় কার্যক্রমে একটি নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481