ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানের আর ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা নেই, দাবি নেতানিয়াহুর Logo শুধু ক্ষমতার জন্য নয়, বিএনপি মানুষের কল্যাণে কাজ করে: মঈন খান Logo ইরান যুদ্ধ থেকে ‘বের হওয়ার পথ’ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প: বিশ্লেষক Logo ইরান যুদ্ধে নতুন করে হাজার হাজার সেনা মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র Logo দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সঙ্গে ঈদের নামাজ পড়বেন পুরুষ প্রধানমন্ত্রী Logo হরমুজ প্রণালি সচল করতে এবার নামছে ইউরোপ ও জাপান Logo নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা Logo ইরান যুদ্ধ শক্তিশালী করেছে নেতানিয়াহুকে, ক্ষতিগ্রস্ত ট্রাম্প ও উপসাগরীয় দেশগুলো Logo সাবেক কাউন্সিলর ও আ. লীগ নেতা হাসু গ্রেপ্তার Logo যুদ্ধের আবহে ১৭৮ মার্কিন-ইসরায়েলি গুপ্তচর গ্রেফতারের দাবি ইরানের

শুধু ক্ষমতার জন্য নয়, বিএনপি মানুষের কল্যাণে কাজ করে: মঈন খান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের মাত্র এক মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জন্য দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন। ভোটের মাধ্যমে জনগণ যে আস্থা দেখিয়েছেন, তার ফল এখন পাচ্ছেন এবং ভবিষ্যতেও পাবেন।

ড. আবদুল মঈন খান বলেন, ১৭ বছর আগে বিএনপি রাস্তাঘাট ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প শুরু করেছিল, তবে গত ১৭ বছরে সেই কাজ থমকে ছিল। আমরা সেই থমকে যাওয়া কাজ পুনরায় শুরু করব। এছাড়া, ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সরকার সবসময় অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে রয়েছে। বিশেষ করে বেদে সম্প্রদায় আমাদের সমাজের একটি অবহেলিত অংশ। তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। বিশেষ করে ঈদের মতো উৎসবে কেউ যেন বঞ্চিত না থাকে, সে বিষয়েও খেয়াল রাখতে হবে। বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

উপস্থিত ছিলেন পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইসতিয়াক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মন।

ঈদ উপহার ঘোড়াশাল পৌরসভায় বেদে সম্প্রদায়ের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। ২০ পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়। এরপর ডাঙ্গা ইউনিয়নের গুচ্ছগ্রামের শিমুলেরটেক আবাসন প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের সাহায্য বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরানের আর ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা নেই, দাবি নেতানিয়াহুর

শুধু ক্ষমতার জন্য নয়, বিএনপি মানুষের কল্যাণে কাজ করে: মঈন খান

আপডেট সময় ১০:২১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের মাত্র এক মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জন্য দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন। ভোটের মাধ্যমে জনগণ যে আস্থা দেখিয়েছেন, তার ফল এখন পাচ্ছেন এবং ভবিষ্যতেও পাবেন।

ড. আবদুল মঈন খান বলেন, ১৭ বছর আগে বিএনপি রাস্তাঘাট ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প শুরু করেছিল, তবে গত ১৭ বছরে সেই কাজ থমকে ছিল। আমরা সেই থমকে যাওয়া কাজ পুনরায় শুরু করব। এছাড়া, ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সরকার সবসময় অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে রয়েছে। বিশেষ করে বেদে সম্প্রদায় আমাদের সমাজের একটি অবহেলিত অংশ। তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। বিশেষ করে ঈদের মতো উৎসবে কেউ যেন বঞ্চিত না থাকে, সে বিষয়েও খেয়াল রাখতে হবে। বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

উপস্থিত ছিলেন পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইসতিয়াক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মন।

ঈদ উপহার ঘোড়াশাল পৌরসভায় বেদে সম্প্রদায়ের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। ২০ পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়। এরপর ডাঙ্গা ইউনিয়নের গুচ্ছগ্রামের শিমুলেরটেক আবাসন প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের সাহায্য বিতরণ করা হয়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481