ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হরমুজ প্রণালী মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে পারে আমিরাত Logo চা বিক্রেতা সেই নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী Logo শাহ আমানত বিমানবন্দরে বাতিল ফ্লাইটের সংখ্যা বেড়ে ১৩৭ Logo ইসরাইলের স্বপ্নভঙ্গ হবে আর আমেরিকা পালাবে: ইরান Logo পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ Logo জবির নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক রইছ উদ্দীনের যোগদান Logo মধ্যপ্রাচ্যে নতুন করে ২,৫০০ নৌসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র Logo স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে প্রশ্নের জবাব দেবেন এলজিআরডি প্রতিমন্ত্রী Logo নেতানিয়াহু কি আল-আকসা মসজিদের নিচে লুকিয়েছেন? Logo ইরান আর ‘যুদ্ধ-যুদ্ধ খেলা’ বরদাস্ত করবে না: কালিবাফ

শাহবাগ ধানমন্ডি মিরপুর সহ রাজধানীর ৬টি স্থানে অবস্থান কর্মসূচী দিলো ইনকিলাব মঞ্চ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
জুলাই অভ্যুত্থানের নেতা শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি করছে ইনকিলাব মঞ্চ। শনিবার থেকে নতুন এ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকার ৬ স্পটে (জায়গায়) অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সেগুলো হলো- শাহবাগ, ধানমন্ডি, পল্লবী, মিরপুর-১০, উত্তরা ও মোহাম্মদপুর।

শনিবার (৩ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১১টার দিকে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানি, ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি রোববার দুপুর ১২টায় শুরু হবে। এদিন ঢাকার শাহবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ১০, পল্লবী ও উত্তরায় অবস্থান কর্মসূচি করা হবে।

ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো-

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়র ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিকে ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।

৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।

গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। এরপর উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে তাকে বাঁচানো যায়নি। গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১৯ ডিসেম্বর তার মরদেহ দেশে আনা হয়। ২০ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে হাদির জানাজা হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে শায়িত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে পারে আমিরাত

শাহবাগ ধানমন্ডি মিরপুর সহ রাজধানীর ৬টি স্থানে অবস্থান কর্মসূচী দিলো ইনকিলাব মঞ্চ

আপডেট সময় ০১:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

নিউজ ডেস্ক:
জুলাই অভ্যুত্থানের নেতা শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি করছে ইনকিলাব মঞ্চ। শনিবার থেকে নতুন এ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকার ৬ স্পটে (জায়গায়) অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সেগুলো হলো- শাহবাগ, ধানমন্ডি, পল্লবী, মিরপুর-১০, উত্তরা ও মোহাম্মদপুর।

শনিবার (৩ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১১টার দিকে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানি, ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি রোববার দুপুর ১২টায় শুরু হবে। এদিন ঢাকার শাহবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ১০, পল্লবী ও উত্তরায় অবস্থান কর্মসূচি করা হবে।

ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো-

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়র ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিকে ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।

৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।

গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। এরপর উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে তাকে বাঁচানো যায়নি। গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১৯ ডিসেম্বর তার মরদেহ দেশে আনা হয়। ২০ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে হাদির জানাজা হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে শায়িত করা হয়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481