ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হরমুজ প্রণালী বন্ধ: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লো ৩ শতাংশের বেশিৎ Logo ইরানকে দোষারোপের ফাঁদ: ড্রোনের নকল করে মুসলিম দেশে হামলা Logo হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ? Logo কদরের রাতে মিজানুর রহমান আজহারির পোস্ট মুহূর্তে ভাইরাল Logo শত্রুকে এমন জায়গায় আঘাত করবো যা তারা কল্পনাও করেনি: ইরানের নৌবাহিনী প্রধান Logo ঈদের ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী Logo মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ ইব্রাহীম শেখ Logo ‘হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল এবং ক্ষমাকে ভালোবাসো; তাই আমাকে ক্ষমা করো’ Logo যু/দ্ধ নিয়ে ‘ভুয়া পোস্ট’ করায় আমিরাতে ১৯ ভারতীয়সহ ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ Logo ইরানের প্রতি সংহতি জানিয়েছে পাকিস্তান, কৃতজ্ঞতা প্রকাশ আরাঘচির

রাজনীতি সাধারণ নাগরিকদের হওয়া উচিত: নাহিদ ইসলাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সর্বস্তরের জনগণকে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজনীতি শুধু ধনী ও ক্ষমতাবানদের বিষয় নয়—এটি সাধারণ নাগরিকদের হওয়া উচিত, যারা দেশ পরিবর্তনের স্বপ্ন দেখেন।

রবিবার রাতে এক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, “যারা দেশ পরিবর্তনের স্বপ্ন দেখেন, তারা রাজনীতিকে নিজের করে নিন—রাজনীতিকে জয় করুন। রাজনীতি কোনো দূরের বিষয় নয়, এটি সরাসরি মানুষের জীবনের দিকনির্দেশনা ঠিক করে দেয়। সরকার কীভাবে চলবে, রাষ্ট্র কোন পথে অগ্রসর হবে—সবকিছু রাজনীতির মাধ্যমেই নির্ধারিত হয়।”

তিনি বলেন, “রাজনীতিকে ঘৃণা করার সময় শেষ। রাজনীতি হবে সাধারণ মানুষের, টাকাওয়ালা বা ক্ষমতাবানদের একচেটিয়া সম্পত্তি নয়।”

২০২৪ সালের ৫ আগস্ট জাতীয় সংসদ ভবন এলাকায় সাধারণ জনগণের প্রবেশের ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, “সেদিন আমরা বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে এসেছিলাম। সেই স্বপ্ন এখনো পুরোপুরি পূরণ হয়নি, কিন্তু লড়াই থেমে নেই।”

শহীদদের স্মরণ করে তিনি বলেন, “আন্দোলনের পেছনে ছিল দেশের সাধারণ মানুষ—বাবা-মা, ভাই-বোন, তরুণ ও ছাত্ররা। তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা লড়াই চালিয়ে যাব।”

এনসিপি আহ্বায়ক আরও বলেন, “সংসদই একটি দেশের দিকনির্দেশক প্রতিষ্ঠান, যেখান থেকে আইন প্রণয়ন হয়, সংবিধান রচিত হয়। ৫ আগস্ট জনগণ সংসদ ভবনকে দখলমুক্ত করেছিল, কারণ সেটি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আগামী সংসদই হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদ—যেখানে সংস্কার পরিষদ গঠন করে ‘জুলাই সনদে’ ঘোষিত পরিবর্তনগুলো বাস্তবায়ন করতে হবে।”

নাহিদ ইসলাম বলেন, “আমরা চাই না সংসদে আগের মতো কালো টাকায় নির্বাচিত দুর্নীতিবাজ ও লুটেরা ব্যবসায়ীরা আসুক। এবার সংসদে আসতে হবে সৎ, দেশপ্রেমিক ও স্বপ্নবাজ মানুষদের—যারা জনগণের প্রকৃত প্রতিনিধি।”

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিক্ষক, অধ্যাপক, উদ্যোক্তা, নারী অধিকারকর্মী, পরিবেশকর্মী, ছাত্রনেতা, আলেম, শ্রমিক ও কৃষক নেতাদের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। আপনার চিন্তা ও অভিজ্ঞতা সংসদের জন্য দরকার—আপনি জানেন দেশের সমস্যা কীভাবে সমাধান করা যায়, তাহলে এবার নিজেই এগিয়ে আসুন।”

প্রবাসীদের প্রতিও আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “যারা বিদেশে কাজ করছেন, তারা উন্নত দেশের অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হোন।”

জুলাই সনদের বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয়। এই সনদকেই সংসদের আইনি ভিত্তি দিতে হবে। রাজপথের আন্দোলনের ধারাবাহিকতা সংসদের ভেতরেও বজায় থাকবে—তর্ক, যুক্তি ও গণতান্ত্রিক পদ্ধতিতে। আমাদের লড়াই হবে সাহস, সততা ও জনআস্থার রাজনীতি।”

নাহিদ ইসলাম বলেন, “মানুষ পরিবর্তন চায়, তারা নতুন, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব দেখতে চায়। সাহস নিয়ে আসুন, আমরা আপনার পাশে থাকব। টাকা নয়, মানুষের বিশ্বাসই হবে আমাদের মূল শক্তি।”

তিনি জানান, এনসিপি মনোনয়ন দিচ্ছে সেইসব স্বপ্নবাজ মানুষকে, যারা দেশ গড়তে চান। এ নির্বাচনে দলের প্রতীক হবে ‘শাপলাকলি’, যা শুভ্রতা, নদীময়তা ও পুনর্জাগরণের প্রতীক।

নাহিদ ইসলাম বলেন, “আজ আমরা কলি—ইনশাআল্লাহ একদিন ফুটবই।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী বন্ধ: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লো ৩ শতাংশের বেশিৎ

রাজনীতি সাধারণ নাগরিকদের হওয়া উচিত: নাহিদ ইসলাম

আপডেট সময় ১২:৫৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সর্বস্তরের জনগণকে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজনীতি শুধু ধনী ও ক্ষমতাবানদের বিষয় নয়—এটি সাধারণ নাগরিকদের হওয়া উচিত, যারা দেশ পরিবর্তনের স্বপ্ন দেখেন।

রবিবার রাতে এক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, “যারা দেশ পরিবর্তনের স্বপ্ন দেখেন, তারা রাজনীতিকে নিজের করে নিন—রাজনীতিকে জয় করুন। রাজনীতি কোনো দূরের বিষয় নয়, এটি সরাসরি মানুষের জীবনের দিকনির্দেশনা ঠিক করে দেয়। সরকার কীভাবে চলবে, রাষ্ট্র কোন পথে অগ্রসর হবে—সবকিছু রাজনীতির মাধ্যমেই নির্ধারিত হয়।”

তিনি বলেন, “রাজনীতিকে ঘৃণা করার সময় শেষ। রাজনীতি হবে সাধারণ মানুষের, টাকাওয়ালা বা ক্ষমতাবানদের একচেটিয়া সম্পত্তি নয়।”

২০২৪ সালের ৫ আগস্ট জাতীয় সংসদ ভবন এলাকায় সাধারণ জনগণের প্রবেশের ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, “সেদিন আমরা বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে এসেছিলাম। সেই স্বপ্ন এখনো পুরোপুরি পূরণ হয়নি, কিন্তু লড়াই থেমে নেই।”

শহীদদের স্মরণ করে তিনি বলেন, “আন্দোলনের পেছনে ছিল দেশের সাধারণ মানুষ—বাবা-মা, ভাই-বোন, তরুণ ও ছাত্ররা। তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা লড়াই চালিয়ে যাব।”

এনসিপি আহ্বায়ক আরও বলেন, “সংসদই একটি দেশের দিকনির্দেশক প্রতিষ্ঠান, যেখান থেকে আইন প্রণয়ন হয়, সংবিধান রচিত হয়। ৫ আগস্ট জনগণ সংসদ ভবনকে দখলমুক্ত করেছিল, কারণ সেটি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আগামী সংসদই হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদ—যেখানে সংস্কার পরিষদ গঠন করে ‘জুলাই সনদে’ ঘোষিত পরিবর্তনগুলো বাস্তবায়ন করতে হবে।”

নাহিদ ইসলাম বলেন, “আমরা চাই না সংসদে আগের মতো কালো টাকায় নির্বাচিত দুর্নীতিবাজ ও লুটেরা ব্যবসায়ীরা আসুক। এবার সংসদে আসতে হবে সৎ, দেশপ্রেমিক ও স্বপ্নবাজ মানুষদের—যারা জনগণের প্রকৃত প্রতিনিধি।”

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিক্ষক, অধ্যাপক, উদ্যোক্তা, নারী অধিকারকর্মী, পরিবেশকর্মী, ছাত্রনেতা, আলেম, শ্রমিক ও কৃষক নেতাদের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। আপনার চিন্তা ও অভিজ্ঞতা সংসদের জন্য দরকার—আপনি জানেন দেশের সমস্যা কীভাবে সমাধান করা যায়, তাহলে এবার নিজেই এগিয়ে আসুন।”

প্রবাসীদের প্রতিও আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “যারা বিদেশে কাজ করছেন, তারা উন্নত দেশের অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হোন।”

জুলাই সনদের বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয়। এই সনদকেই সংসদের আইনি ভিত্তি দিতে হবে। রাজপথের আন্দোলনের ধারাবাহিকতা সংসদের ভেতরেও বজায় থাকবে—তর্ক, যুক্তি ও গণতান্ত্রিক পদ্ধতিতে। আমাদের লড়াই হবে সাহস, সততা ও জনআস্থার রাজনীতি।”

নাহিদ ইসলাম বলেন, “মানুষ পরিবর্তন চায়, তারা নতুন, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব দেখতে চায়। সাহস নিয়ে আসুন, আমরা আপনার পাশে থাকব। টাকা নয়, মানুষের বিশ্বাসই হবে আমাদের মূল শক্তি।”

তিনি জানান, এনসিপি মনোনয়ন দিচ্ছে সেইসব স্বপ্নবাজ মানুষকে, যারা দেশ গড়তে চান। এ নির্বাচনে দলের প্রতীক হবে ‘শাপলাকলি’, যা শুভ্রতা, নদীময়তা ও পুনর্জাগরণের প্রতীক।

নাহিদ ইসলাম বলেন, “আজ আমরা কলি—ইনশাআল্লাহ একদিন ফুটবই।”

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481