ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্ধশতাব্দী পর চাঁদের দিকে মানুষের যাত্রা Logo বিএনপিকে জামায়াত নেতার সতর্কবার্তা: ‘জনগণের পালস্ বুঝতে না পারলে আবারও দেশ ছেড়ে যেতে হতে পারে’ Logo ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন Logo বাংলাদেশের অনুরোধ ইতিবাচকভাবে দেখছে যুক্তরাষ্ট্র Logo দুই কারখানা থেকে ৬ হাজার লিটার তেল জব্দ, জরিমানার পর ম্যাজিস্ট্রেটকে বাধা Logo যুদ্ধবিরতি না, পুরো যুদ্ধের স্থায়ী সমাপ্তি চাই: আরাঘচি Logo ভূমধ্যসাগরে অনাহারে মৃত্যু হলো সুনামগঞ্জের আরেক তরুণের Logo মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাটে স্থানীয়দের ভিড় Logo প্রসিকিউশন কার্যালয়ের সিসি ক্যামেরার এক দিনের ফুটেজ গায়েব: প্রসিকিউটর Logo আড়াইহাজার থানা থেকে আসামি পলায়ন, সাব-ইন্সপেক্টর ক্লোজড

ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে অবস্থিত ‘ভূমি ভবন’ পরিদর্শন করেছেন।

বুধবার (১ এপ্রিল) সকালে তিনি ভূমি ভবনে উপস্থিত হয়ে নাগরিকদের সেবা প্রদান কার্যক্রম সরাসরি দেখেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভূমি ভবনের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং ডিজিটাল ও ম্যানুয়াল পদ্ধতিতে নাগরিকরা কীভাবে সেবা পাচ্ছেন, তা পর্যবেক্ষণ করেন। বিশেষ করে এসএ খতিয়ান, আরএস খতিয়ান, নামজারি খতিয়ান এবং মৌজা ম্যাপ সংগ্রহের জন্য আগত সেবা প্রত্যাশীদের সঙ্গে তিনি সরাসরি কথা বলেন।

প্রতিমন্ত্রী তাদের কাছ থেকে সেবার মান এবং কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
উপস্থিত সেবা গ্রহীতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি বলেন, জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। ভূমিসংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রদান করেন তিনি। তিনি আরও বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে সরকার।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে তার একান্ত সচিব এবং ভূমি ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

অর্ধশতাব্দী পর চাঁদের দিকে মানুষের যাত্রা

ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন

আপডেট সময় ০১:৪৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে অবস্থিত ‘ভূমি ভবন’ পরিদর্শন করেছেন।

বুধবার (১ এপ্রিল) সকালে তিনি ভূমি ভবনে উপস্থিত হয়ে নাগরিকদের সেবা প্রদান কার্যক্রম সরাসরি দেখেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভূমি ভবনের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং ডিজিটাল ও ম্যানুয়াল পদ্ধতিতে নাগরিকরা কীভাবে সেবা পাচ্ছেন, তা পর্যবেক্ষণ করেন। বিশেষ করে এসএ খতিয়ান, আরএস খতিয়ান, নামজারি খতিয়ান এবং মৌজা ম্যাপ সংগ্রহের জন্য আগত সেবা প্রত্যাশীদের সঙ্গে তিনি সরাসরি কথা বলেন।

প্রতিমন্ত্রী তাদের কাছ থেকে সেবার মান এবং কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
উপস্থিত সেবা গ্রহীতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি বলেন, জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। ভূমিসংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রদান করেন তিনি। তিনি আরও বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে সরকার।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে তার একান্ত সচিব এবং ভূমি ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481