ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জেলা প্রশাসকের বিরুদ্ধে নারী ইউএনওর অডিও ভাইরাল Logo এবার হরমুজ প্রণালিতে মার্কিন এ-১০ বিমান ভূপাতিত করার দাবি ইরানের Logo ট্রফিটা শুধু পুরস্কার নয়, এটা অনেক বড় দায়িত্ব: বর্ণিতা Logo ‘তেল নাই’ লেখা ফিলিং স্টেশনে, ট্যাংকি খুলে পাওয়া গেল অকটেন ও ডিজেল Logo ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০ Logo সাফ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী Logo সৃজনশীল শিক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: নওগাঁ জেলা প্রশাসক Logo দুটি বড় ডাকাতির রহস্য উদঘাটন করল ডিবি, গ্রেফতার ৮ Logo ‘জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার আগ পর্যন্ত জামায়াতসহ ১১ দলের লড়াই চলবে Logo হরমুজ প্রণালীকে জোরপূর্বক মুক্ত করার চেষ্টা ‘অবাস্তব’: ম্যাঁক্রো

ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে ৪টি গ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পূর্বের শত্রুতার জের ধরে এ সংঘর্ষ ঘটে। এসময় প্রায় ২০ জন গ্রামবাসী আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, গত দুই দিন আগে মুনসুরাবাদ গ্ৰামের রাহাত নামের এক কিশোর ফুটবল খেলার মাইকিং করে। সেসময় খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের কয়েকজন তাকে লাঞ্ছিত করে।

এই ঘটনার সূত্র ধরে শুক্রবার সন্ধ্যায় মুনসুরাবাদ বাজার বনিক সমিতির সভাপতি জিন্নাত মিয়াকে আহত করে। এ সংবাদ মুনসুরাবাদ গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে তারা দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। বিপরীত দিকে খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামিরদী ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয়। ২ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে একাধিক দোকান পাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিরা সংঘর্ষ বন্ধ করেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার এসআই মামুন জানান, সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। রাত হয়ে যাওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে উভয় পক্ষকেই পিছু হটাতে সক্ষম হয়েছি। পরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সড়কের দুই পাশে পুলিশ মোতায়েন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসকের বিরুদ্ধে নারী ইউএনওর অডিও ভাইরাল

ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০

আপডেট সময় ০১:৩৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে ৪টি গ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পূর্বের শত্রুতার জের ধরে এ সংঘর্ষ ঘটে। এসময় প্রায় ২০ জন গ্রামবাসী আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, গত দুই দিন আগে মুনসুরাবাদ গ্ৰামের রাহাত নামের এক কিশোর ফুটবল খেলার মাইকিং করে। সেসময় খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের কয়েকজন তাকে লাঞ্ছিত করে।

এই ঘটনার সূত্র ধরে শুক্রবার সন্ধ্যায় মুনসুরাবাদ বাজার বনিক সমিতির সভাপতি জিন্নাত মিয়াকে আহত করে। এ সংবাদ মুনসুরাবাদ গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে তারা দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। বিপরীত দিকে খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামিরদী ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয়। ২ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে একাধিক দোকান পাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিরা সংঘর্ষ বন্ধ করেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার এসআই মামুন জানান, সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। রাত হয়ে যাওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে উভয় পক্ষকেই পিছু হটাতে সক্ষম হয়েছি। পরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সড়কের দুই পাশে পুলিশ মোতায়েন রয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481