ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান Logo ইরানে আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য: রাশিয়া Logo চব্বিশের গণ-অভ্যুত্থান আবারও হতে পারে: হাসনাত আবদুল্লাহ Logo বিধানসভার ফলাফলের পর হবে তৃণমূলের সব পাপের হিসাব: নরেন্দ্র মোদি Logo ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ Logo ‘আমি ট্রান্সজেন্ডার নই’, বহিষ্কারের পর ছাত্রদল নেতা Logo পাইলটকে উদ্ধারের আড়ালে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র: ইরান Logo ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে Logo ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য : অর্থমন্ত্রী Logo ভারতের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

বিধানসভার ফলাফলের পর হবে তৃণমূলের সব পাপের হিসাব: নরেন্দ্র মোদি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস সরকারকে তাদের ‘পাপের’ জন্য জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (৫ এপ্রিল) পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার রাস ময়দানে বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন নরেন্দ্র মোদি।

তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের শাসনামলে রাজ্যে অনুপ্রবেশ, দুর্নীতি, নারী নির্যাতন, তোলাবাজি ও ‘জঙ্গলরাজ’ প্রতিষ্ঠিত হয়েছে। মোদির ভাষায়, “তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে, মানুষ এখন পরিবর্তন চায়।”

মালদায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, এটি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। তার মতে, যেখানে বিচারকরা নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তাও প্রশ্নবিদ্ধ।

মোদি আরও অভিযোগ করেন, সাংবিধানিক সংস্থাগুলোকে দুর্বল করার চেষ্টা করছে তৃণমূল সরকার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে।

জনসভায় উপস্থিত ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটের দিন ভয়ভীতি উপেক্ষা করে আইনের ওপর আস্থা রাখতে হবে। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে উন্নয়ন নিশ্চিত করা হবে এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

মোদি বলেন, “৪ মে’র পর আইন তার নিজস্ব পথে চলবে। যত বড়ই অপরাধী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে ‘ডাবল ইঞ্জিন সরকার’ প্রতিষ্ঠিত হবে, যা রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করবে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচন ঘোষণার পর এটিই ছিল পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বড় নির্বাচনী জনসভা, যা থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপির প্রচারণা শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান

বিধানসভার ফলাফলের পর হবে তৃণমূলের সব পাপের হিসাব: নরেন্দ্র মোদি

আপডেট সময় ০৬:০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস সরকারকে তাদের ‘পাপের’ জন্য জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (৫ এপ্রিল) পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার রাস ময়দানে বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন নরেন্দ্র মোদি।

তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের শাসনামলে রাজ্যে অনুপ্রবেশ, দুর্নীতি, নারী নির্যাতন, তোলাবাজি ও ‘জঙ্গলরাজ’ প্রতিষ্ঠিত হয়েছে। মোদির ভাষায়, “তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে, মানুষ এখন পরিবর্তন চায়।”

মালদায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, এটি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। তার মতে, যেখানে বিচারকরা নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তাও প্রশ্নবিদ্ধ।

মোদি আরও অভিযোগ করেন, সাংবিধানিক সংস্থাগুলোকে দুর্বল করার চেষ্টা করছে তৃণমূল সরকার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে।

জনসভায় উপস্থিত ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটের দিন ভয়ভীতি উপেক্ষা করে আইনের ওপর আস্থা রাখতে হবে। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে উন্নয়ন নিশ্চিত করা হবে এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

মোদি বলেন, “৪ মে’র পর আইন তার নিজস্ব পথে চলবে। যত বড়ই অপরাধী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে ‘ডাবল ইঞ্জিন সরকার’ প্রতিষ্ঠিত হবে, যা রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করবে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচন ঘোষণার পর এটিই ছিল পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বড় নির্বাচনী জনসভা, যা থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপির প্রচারণা শুরু হয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481