ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ট্রাম্পের আলটিমেটাম পেছানোর অনুরোধ শাহবাজ শরিফের, সঙ্গে হরমুজ খোলার আহ্বান Logo আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প Logo ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবারের মতো দ্বৈত ক্ষেপণাস্ত্র ছুড়ল আইআরজিসি Logo বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রল গায়েব, ম্যানেজার আটক Logo আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী করবেন কেবল তিনিই জানেন: হোয়াইট হাউজ Logo হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘে প্রস্তাব পাসে রাশিয়া-চীনের ভেটো Logo সদরপুরে কৃষিজমির মাটি কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা Logo ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম Logo সব আলোচনা থেকে বেরিয়ে গেছে ইরান, দেশজুড়ে মানবঢাল Logo ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রল গায়েব, ম্যানেজার আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিএনপি নেতা হাফেজ আজিজুল হকের মালিকানাধীন একটি ফিলিং স্টেশন থেকে প্রায় ৫০ হাজার লিটার পেট্রল গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্টেশনের ম্যানেজারকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ তথ্য উঠে আসে। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির।

আটক ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত (৩০) উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের বাসিন্দা।

এদিকে মঙ্গলবার রাতেই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী আফসারুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১, ২ ও ৪ এপ্রিল ভৈরব বাজার (কিশোরগঞ্জ) ডিপো থেকে মোট ৪০ হাজার ৫০০ লিটার পেট্রল ফিলিং স্টেশনে আনা হয়। এরপর ৬ ও ৭ এপ্রিল আরও ১৮ হাজার লিটার পেট্রল মজুদ করা হয়।

সব মিলিয়ে মোট ৫৮ হাজার ৫০০ লিটার পেট্রল স্টেশনে থাকার কথা থাকলেও তা পাওয়া যায়নি। 

এ অবস্থায় স্টেশনে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত কাগজপত্র যাচাই করে বিপুল পরিমাণ পেট্রল আনার সত্যতা পায়।

পরে ম্যানেজারের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

ফলে তাকে আটক করে থানায় নেওয়া হয় এবং পরবর্তীতে নিয়মিত মামলার মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়। 

অভিযোগের বিষয়ে ফিলিং স্টেশনের মালিক হাফেজ আজিজুল হক বলেন, ‘আমি যে পেট্রোল এনেছি তা প্রতিদিন বিক্রি করে দিয়েছে। এখানে অন্য কোন উদ্দেশ্য ছিল না। মিথ্যা তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অযথা হয়রানি করেছে।’

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিকে বুধবার আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের আলটিমেটাম পেছানোর অনুরোধ শাহবাজ শরিফের, সঙ্গে হরমুজ খোলার আহ্বান

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রল গায়েব, ম্যানেজার আটক

আপডেট সময় ০১:২৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিএনপি নেতা হাফেজ আজিজুল হকের মালিকানাধীন একটি ফিলিং স্টেশন থেকে প্রায় ৫০ হাজার লিটার পেট্রল গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্টেশনের ম্যানেজারকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ তথ্য উঠে আসে। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির।

আটক ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত (৩০) উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের বাসিন্দা।

এদিকে মঙ্গলবার রাতেই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী আফসারুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১, ২ ও ৪ এপ্রিল ভৈরব বাজার (কিশোরগঞ্জ) ডিপো থেকে মোট ৪০ হাজার ৫০০ লিটার পেট্রল ফিলিং স্টেশনে আনা হয়। এরপর ৬ ও ৭ এপ্রিল আরও ১৮ হাজার লিটার পেট্রল মজুদ করা হয়।

সব মিলিয়ে মোট ৫৮ হাজার ৫০০ লিটার পেট্রল স্টেশনে থাকার কথা থাকলেও তা পাওয়া যায়নি। 

এ অবস্থায় স্টেশনে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত কাগজপত্র যাচাই করে বিপুল পরিমাণ পেট্রল আনার সত্যতা পায়।

পরে ম্যানেজারের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

ফলে তাকে আটক করে থানায় নেওয়া হয় এবং পরবর্তীতে নিয়মিত মামলার মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়। 

অভিযোগের বিষয়ে ফিলিং স্টেশনের মালিক হাফেজ আজিজুল হক বলেন, ‘আমি যে পেট্রোল এনেছি তা প্রতিদিন বিক্রি করে দিয়েছে। এখানে অন্য কোন উদ্দেশ্য ছিল না। মিথ্যা তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অযথা হয়রানি করেছে।’

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিকে বুধবার আদালতে পাঠানো হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481