ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানকে দোষারোপের ফাঁদ: ড্রোনের নকল করে মুসলিম দেশে হামলা Logo হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ? Logo কদরের রাতে মিজানুর রহমান আজহারির পোস্ট মুহূর্তে ভাইরাল Logo শত্রুকে এমন জায়গায় আঘাত করবো যা তারা কল্পনাও করেনি: ইরানের নৌবাহিনী প্রধান Logo ঈদের ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী Logo মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ ইব্রাহীম শেখ Logo ‘হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল এবং ক্ষমাকে ভালোবাসো; তাই আমাকে ক্ষমা করো’ Logo যু/দ্ধ নিয়ে ‘ভুয়া পোস্ট’ করায় আমিরাতে ১৯ ভারতীয়সহ ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ Logo ইরানের প্রতি সংহতি জানিয়েছে পাকিস্তান, কৃতজ্ঞতা প্রকাশ আরাঘচির Logo নাড়ির টানে শেকড়ে ফিরছে মানুষ, মহাসড়কে গাড়ির চাপ

পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী: সেনাপ্রধান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিরুদ্ধে যে কোনও ধরনের আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। সংবাদমাধ্যম ডেইলি জাংকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (১৬ নভেম্বর) ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেইনের সম্মানে মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের ফাঁকে ডেইলি জাংকে দেওয়া সাক্ষাৎকারে গত মে মাসে ভারতের সঙ্গে যুদ্ধের বিষয়ে ইঙ্গিত করে আকাশের দিকে আঙুল তুলে পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, ‌‌‘পাকিস্তানকে আমি বিজয়ী করিনি, আল্লাহই করেছেন।’

তিনি বলেন, ‘মে মাসে পাকিস্তানের শত্রু পরাজিত হয়েছে; এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী; তাদের সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করেন।’

ওই সময় চিরবৈরী দুই প্রতিবেশী দেশের মাঝে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। দুই দেশের সৈন্যদের ক্ষেপণাস্ত্র হামলায় বহু বেসামরিক ও সৈন্য নিহত হন। সেই সময় ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায় পাকিস্তান ।

ভারতের সঙ্গে এই যুদ্ধ শেষ হওয়ার পরপরই পাকিস্তান সরকার সংঘাতে নেতৃত্বদানের জন্য সেনাপ্রধান মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করে। পাকিস্তানের এই সেনাপ্রধান বলেছেন, দেশের বিরুদ্ধে কোনও ধরনের আগ্রাসন চালানো হলে মে মাসের ঘটনার মতোই শক্ত প্রতিক্রিয়া জানানো হবে।

পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে ফিল্ড মার্শাল মুনির বলেন, ঈমানদাররা বিশ্বাস রাখলে শক্তিশালী শত্রুকেও পরাজিত করতে পারেন; মে মাসে পাকিস্তান সেটি প্রমাণ করেছে।

এমন মন্তব্যের সময় প্রেসিডেন্ট হাউসের বৈঠকে উপস্থিত অতিথিরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান। এ সময় তিনি পাকিস্তানের উন্নতির জন্য সবাইকে দোয়া করতে বলেন। অসীম মুনির বলেন, আল্লাহর নির্দেশনা অনুযায়ী নিজের দায়িত্ব পালন করবেন তিনি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরানকে দোষারোপের ফাঁদ: ড্রোনের নকল করে মুসলিম দেশে হামলা

পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী: সেনাপ্রধান

আপডেট সময় ০৯:৪৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

পাকিস্তানের বিরুদ্ধে যে কোনও ধরনের আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। সংবাদমাধ্যম ডেইলি জাংকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (১৬ নভেম্বর) ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেইনের সম্মানে মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের ফাঁকে ডেইলি জাংকে দেওয়া সাক্ষাৎকারে গত মে মাসে ভারতের সঙ্গে যুদ্ধের বিষয়ে ইঙ্গিত করে আকাশের দিকে আঙুল তুলে পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, ‌‌‘পাকিস্তানকে আমি বিজয়ী করিনি, আল্লাহই করেছেন।’

তিনি বলেন, ‘মে মাসে পাকিস্তানের শত্রু পরাজিত হয়েছে; এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী; তাদের সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করেন।’

ওই সময় চিরবৈরী দুই প্রতিবেশী দেশের মাঝে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। দুই দেশের সৈন্যদের ক্ষেপণাস্ত্র হামলায় বহু বেসামরিক ও সৈন্য নিহত হন। সেই সময় ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায় পাকিস্তান ।

ভারতের সঙ্গে এই যুদ্ধ শেষ হওয়ার পরপরই পাকিস্তান সরকার সংঘাতে নেতৃত্বদানের জন্য সেনাপ্রধান মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করে। পাকিস্তানের এই সেনাপ্রধান বলেছেন, দেশের বিরুদ্ধে কোনও ধরনের আগ্রাসন চালানো হলে মে মাসের ঘটনার মতোই শক্ত প্রতিক্রিয়া জানানো হবে।

পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে ফিল্ড মার্শাল মুনির বলেন, ঈমানদাররা বিশ্বাস রাখলে শক্তিশালী শত্রুকেও পরাজিত করতে পারেন; মে মাসে পাকিস্তান সেটি প্রমাণ করেছে।

এমন মন্তব্যের সময় প্রেসিডেন্ট হাউসের বৈঠকে উপস্থিত অতিথিরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান। এ সময় তিনি পাকিস্তানের উন্নতির জন্য সবাইকে দোয়া করতে বলেন। অসীম মুনির বলেন, আল্লাহর নির্দেশনা অনুযায়ী নিজের দায়িত্ব পালন করবেন তিনি

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481