ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি আইআরজিসির, কর্মীদের এলাকা ছাড়ার আহ্বান Logo সকালের মধ্যেই ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা Logo সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ Logo লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু Logo জেলে না গেলে বুঝতাম না কত বড় জুলুমের শাসন ড. ইউনূস করে দিয়েছে: আনিস আলমগীর Logo ২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার Logo এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার Logo ইসরায়েলের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে হামলার দাবি আইআরজিসির Logo ‘সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর’ Logo কেউ ভোট দিতে পারেননি, এমন অভিযোগ পাননি: সিইসি

নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার (১৫ মার্চ) দুপুরে জাতীয় সংসদ অধিবেশন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জাতীয় নির্বাচন, গণভোট, ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে। বিএনপির কার্যক্রমের মধ্য দিয়ে তা প্রমাণিত। তাদের সংবিধানকে নিয়ে দেয়া বক্তব্য অনেকটা পতিত সরকারের সময়ে দেয়া বক্তব্যের মতো শোনায়।

এর আগে রোববার বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরু হয়। তারও আগে গত বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে রোববার পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়েছিল।

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ত্রয়োদশ সংসদের এ অধিবেশন চলবে। প্রথম অধিবেশনের শুরুতে দেয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের শুরুতে গত বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। ওইদিন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়। পাশাপাশি ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নামও একইভাবে অনুমোদিত হয়। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি আইআরজিসির, কর্মীদের এলাকা ছাড়ার আহ্বান

নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ০৬:১৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার (১৫ মার্চ) দুপুরে জাতীয় সংসদ অধিবেশন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জাতীয় নির্বাচন, গণভোট, ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে। বিএনপির কার্যক্রমের মধ্য দিয়ে তা প্রমাণিত। তাদের সংবিধানকে নিয়ে দেয়া বক্তব্য অনেকটা পতিত সরকারের সময়ে দেয়া বক্তব্যের মতো শোনায়।

এর আগে রোববার বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরু হয়। তারও আগে গত বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে রোববার পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়েছিল।

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ত্রয়োদশ সংসদের এ অধিবেশন চলবে। প্রথম অধিবেশনের শুরুতে দেয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের শুরুতে গত বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। ওইদিন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়। পাশাপাশি ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নামও একইভাবে অনুমোদিত হয়। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481